রুহুল আমিন কিবরিয়া, বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ৩ এপ্রিল ২০২৬ রাত ১০:৩০:৩৭
বগুড়া-৬ উপ-নির্বাচন: ২১নং ওয়ার্ডে বিএনপি প্রার্থী বাদশার জনসভা
বগুড়া-৬ (সদর) আসনের উপ-নির্বাচনকে সামনে রেখে বগুড়া পৌরসভার ২১নং ওয়ার্ডে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী রেজাউল করিম বাদশার নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) ওয়ার্ডের ভাটকান্দি মধ্যেপাড়ায় আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রার্থী রেজাউল করিম বাদশা। তিনি বলেন, জনগণের অধিকার ও ভোটের সুরক্ষা নিশ্চিত করতে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সভায় সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহসভাপতি, সাবেক এমপি হেলালুজ্জামান তালুকদার লালু।
২১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস চাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর বিএনপির সভাপতি অ্যাডভোকেট হামিদুল হক চৌধুরী হিরু, জেলা যুবদলের সাবেক সভাপতি ও ১১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সিপার আল বখতিয়ার এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল হক লিটন।
জনসভায় আরও বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জাহাঙ্গীর মানিক সরকার, শহর মহিলা দলের সাধারণ সম্পাদক অঞ্জনা বেগম, ২১নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাজেদুর রহমান স্বপন, ইসমাইল হোসেন, নুরুল ইসলাম কালু, বাবলু মিয়া, জাকির হোসেন, হোসাইনুল করিম হোসেন ও ওহেদুল সরকার।
এ সময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, বিএনপি নেতা আরিফুল ইসলাম, ওহেদুল ইসলাম, কাওছার আহম্মেদ, জাহাঙ্গীর আলম, আব্দুল মমিন, নজরুল ইসলাম, যুবদল নেতা সাহাদাত জামান রাজু, ফেরদৌস হোসেন, ইসমাইল হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।