বগুড়া প্রতিনিধি, রুহুল আমিন কিবরিয়া
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬ রাত ০৭:৫২:১৭
গণভোট বাস্তবায়নের দাবিতে বগুড়ায় শিবিরের বিক্ষোভ মিছিল
গণভোট বাস্তবায়নের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।
রোববার (১২ এপ্রিল) বিকাল ৫টায় শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় বক্তারা গণভোট বাস্তবায়নে দ্রুত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বলেন, গণভোটের দাবি পূরণে বিলম্ব হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তারা জনগণের প্রত্যাশা পূরণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।
মিছিলে সংগঠনের জেলা ও শহর পর্যায়ের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক কর্মী-সমর্থক অংশ নেন।
এদিকে, কর্মসূচি চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।