মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার
প্রকাশ : ৩০ মার্চ ২০২৬ রাত ০৮:০১:২৭
শ্রীমঙ্গলে সিএনজি-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩, আহত ৩
মৌলভীবাজার-শ্রীমঙ্গল মহাসড়কের কালাপুর এলাকায় সিএনজি অটোরিকশা ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও অন্তত তিনজন আহত হয়েছেন।
নিহতদের মধ্যে হান্নান নামের একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি শ্রীমঙ্গলের জানাউরা এলাকার বাসিন্দা। অপর নিহত রুহুলের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এছাড়া আরও একজন নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
দুর্ঘটনায় আহতদের মধ্যে সাব্বির নামের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া আরও দুইজন আহত ব্যক্তি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে বলে জানা গেছে।