পীরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৪ নভেম্বর ২০২৬ দুপুর ০২:৩৬:৩৬
পীরগঞ্জে শিশুর অধিকার সুরক্ষায় সচেতনতামূলক ক্যাম্পেইন
‘শিশু সুরক্ষা, আমাদের অঙ্গীকার’ এই স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শিশুদের অধিকার নিশ্চিতকরণ ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিশু অধিকার বিষয়কয় ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উন্নয়ন সংস্থা গুডনেইবারস বাংলাদেশ পীরগঞ্জ সিডিপি'র আয়োজনে এই ব্যতিক্রমী ক্যাম্পেইন হয়।
পীরগঞ্জ সিডিপি’র ম্যানেজার বিধান মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমানান জাহিদ।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম রব্বানী সরদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, উপজেলা নারী বিষয়ক কর্মকর্তা জিন্নাতারা ইয়াছমিন, পীরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মুরাদ, কোষারানিগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক জিল্লুর চৌধুরী, গুডনেইবারস সিডিসি সভাপতি ফারুক হাসান, মসজিদে'র প্রেসইমাম আব্দুর নূর, চার্চের'র পালক রেভারেন্ড বিষ্ণুপদ রায়, মন্দিরে'র পুরোহিত মিঠুন চক্রবর্তী, কাজী আজিজুল হক, এনজিও প্রতিনিধি ওয়ালিউর রহমান, উপজেলা মহিলাদলের আহ্বায়ক উম্মে কুলসুম, বিভাগীয় জয়িতা নাহিদ পারভিন রিপা,গুডইবারস প্রোগ্রাম ম্যানেজার শান্ত চিরান, যুব অধিকার পরিষদের ইশীতা রায়, শিশু পরিষদের মিথিলা আক্তার সহ আরো অনেকে।
বক্তরা আগামীর ভবিষ্যৎ শিশুদের সুরক্ষা এবং তাদের মৌলিক অধিকার বাস্তবায়নে পরিবার থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে সচেতনতা বাড়াতে হবে।