নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১১
ধামরাই মডেল প্রেসক্লাবের সভাপতি সিরাজুল, সাধারণ সম্পাদক জাহিদুর
মোঃ সিরাজুল ইসলাম ধামরাই (ঢাকা) প্রতিনিধি, ঢাকার ধামরাই মডেল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে চ্যানেল এস টিভির ধামরাই প্রতিনিধি মোঃ সিরাজুল ইসলাম কে সভাপতি ও দৈনিক দেশের কন্ঠ প্রত্রিকার ধামরাই প্রতিনিধি মোঃ জাহিদুর রহমান কে সাধারণ সম্পাদক করে একটি কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে প্রেসক্লাবের সাধারন সভায় সর্বসম্মতিক্রমে একটি মৌখিক নির্বাচনের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়।
অন্যান্য পদে রয়েছেন— সিনিয়র সহ সভাপতি মোঃ মিজানুর রহমান, সহ সভাপতি মোঃ মোজাম্মেল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মশিউজ্জামান মুবীন, সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মনিরুজ্জামান, অর্থ সম্পাদক মোঃ বাবু শেখ, প্রচার সম্পাদক জাহিদুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ সোলায়মান হোসাইন, সহ-দপ্তর সম্পাদক মোছাঃ তানজিলা আক্তার, মহিলা বিষয়ক সম্পাদক রূপা আক্তার ইতি, সহ-মহিলা বিষয়ক সম্পাদক কাজল আক্তার সান্তনা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ সুমন উদ্দীন হাওলাদার।
এছাড়া ও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মোঃ হাবিবুর রহমান (হাবিব), মোঃ আলামিন, মোঃ জাকির, মোঃ সুমন মিয়া ও মোঃ রাসেল হোসাইন।
সভায় বক্তারা বলেন, ধামরাই মডেল প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত ঐক্য, মর্যাদা ও অধিকার রক্ষায় কাজ করবে। একই সঙ্গে ধামরাইয়ের বিভিন্ন সমস্যা, অনিয়ম ও জনদুর্ভোগের বিষয় বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার পাশাপাশি সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ আলোচনা করেন নবগঠিত কমিটির নেতৃবৃন্দরা।