রুহুল আমিন কিবরিয়া, বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ৩ এপ্রিল ২০২৬ রাত ১০:৩২:১২
বগুড়ায় যুবলীগ নেতা গ্রেফতার
বগুড়ার শাজাহানপুর উপজেলা যুবলীগের অর্থ বিষয়ক সম্পাদক এস. এম. বাকি বিল্লাহ (৪৮)-কে গ্রেফতার করেছে শাজাহানপুর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৩ এপ্রিল) সকালে নিজ বাড়ির কাজে ব্যস্ত ছিলেন বাকি বিল্লাহ। পরে মানিকদিপা দ্বিমুখী উচ্চ বিদ্যালয় সংলগ্ন কৃষিজমিতে সেচ দিতে গেলে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।
শাজাহানপুর থানার সেকেন্ড অফিসার আবু জাররা জানান, অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার অভিযোগে বাকি বিল্লাহর বিরুদ্ধে আদালতের একটি গ্রেফতারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতকে আদালতে সোপর্দ করা হয়েছে।