কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬ দুপুর ১২:০০:৫৭
গাজীপুর শিল্প অঞ্চলে শ্রমিকরা কাজে ফিরলেও বন্ধ রয়েছে ৩২ টি কারখানা
ন্যুনতম মুজরী ৩০ হাজার টাকার দাবিতে টানা আন্দোলনের পর কাজে ফিরেছে গাজীপুর শিল্প অঞ্চলের পোশাক শ্রমিকরা। কিন্ত এর মধ্যেও অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ৩২ টি কারখানা।
সোমবার (২৩ নভেম্বর) গাজীপুর শিল্প অঞ্চলের বিভিন্ন এলাকায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা যায়। জেলার শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাষ্টার বাড়ী এলাকায় শ্রমিকরা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করতে চাইলে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।
আনসার ও ১২ পেট্রোল এসআরবি মোতায়ন করা হয়েছে। তারা জেলার বিভিন্ন এলাকায় দায়িত্ব পালন করছেন।
গাজীপুর শিল্প অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান,সকাল থেকে শ্রমিকরা শৃঙ্খল ভাবে কাজে যোগদান করেছে। কিছু এলাকায় বিছিন্ন ভাবে শ্রমিকরা রাস্তায় নামার চেষ্টা করলে পুলিশি তৎপরতায় দাড়াতে পারেনি। এছাড়াও জেলায় অনির্দিষ্ট কালের জন্য ৩২ টি কারখানা বন্ধ রয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।