অজিত কুমার দাশ, ছাতক উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ২৬ মার্চ ২০২৬ রাত ০৯:১৫:৫০
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ছাতকে নানা আয়োজনে দিবসটি পালিত
সুনামগঞ্জের ছাতক উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়। পরে শহরতলীর মাধবপুরস্থ শিখা সতেরো স্মৃতিসৌধে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর জাতীয় পতাকা উত্তোলন, শহরের মিনি স্টেডিয়ামে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও ডিসপ্লে, পুরস্কার বিতরণ, বিশেষ মোনাজাত ও প্রার্থনা, প্রীতি ফুটবল ম্যাচ এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ডিপ্লোমেসি চাকমার সভাপতিত্বে এবং উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ মিলন মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আনোয়ার রহমান তোতা মিয়া, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, ছাতক উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সাকির আমিন, পৌর বিএনপির আহ্বায়ক শামসুর রহমান সামছু এবং সাবেক পৌর কাউন্সিলর জসিম উদ্দিন সুমেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আজাদ মিয়া ও মকবুল আলী। এছাড়া উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমিন উদ্দিন এবং গীতা পাঠ করেন উপজেলা নির্বাহী অফিসের সহকারী কমলেশ চক্রবর্তী অপু।
মিনি স্টেডিয়ামের কুচকাওয়াজ অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তৌফিক হোসেন খান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম, মৎস্য কর্মকর্তা হানিফ উদ্দিন, প্রকৌশলী আমির হোসেন, খাদ্য কর্মকর্তা বিনয় কুমার দেব, পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল দাস এবং পরিসংখ্যান অফিসের পরিদর্শক আমিনুল ইসলাম সরকার উপস্থিত ছিলেন।
এদিকে শিখা সতেরো স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে ছাতক উপজেলা প্রেসক্লাবের সদস্য সচিব খালেদ মিয়া, সদস্য মুহাম্মদ নাজমুল হাসান জুয়েল, সাংবাদিক শাহ মোহাম্মদ আখতারুজ্জামান ও দিলোওয়ার হোসেনসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এর আগে বুধবার রাতে ছাতক কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন। এ সময় উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।