মো: আলমগীর হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ : ৮ এপ্রিল ২০২৬ রাত ০৬:৫৩:১৮
নবীনগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুই সাংবাদিক সোহেল খান ও আশরাফুল হকের বিরুদ্ধে দায়ের করা কথিত মিথ্যা মামলার প্রতিবাদ ও প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় সাংবাদিক সমাজ।
বুধবার (৮ এপ্রিল) দুপুরে নবীনগর থানা গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। স্থানীয় সাংবাদিক সমাজের আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
সাংবাদিক সঞ্জয় সাহার সভাপতিত্বে এবং সঞ্জয় শীলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন— সমকাল প্রতিনিধি মাহবুব আলম লিটন, মানবকণ্ঠ প্রতিনিধি মিঠু সূত্রধর পলাশ, প্রতিদিনের পোস্ট প্রতিনিধি খন্দকার মো. আলমগীর হোসেন, যুগান্তর প্রতিনিধি শাফিউল আলম, কালের কণ্ঠ প্রতিনিধি মাজেদুল ইসলাম, এনটিভি অনলাইন প্রতিনিধি কাউসার আলম, প্রতিদিনের কাগজ প্রতিনিধি হোসাইন, মাতৃজগৎ প্রতিনিধি হেফজুল বাহার, দৈনিক মুক্ত খবর প্রতিনিধি সুমন আহমেদ, রাজধানী টিভির প্রতিনিধি জহিরুল ইসলাম, আনোয়ার হোসেন ও রুবেল আকরামসহ অনেকে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, তরুণ ও সাহসী সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা এ মামলা সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। তারা সাংবাদিকদের হয়রানি বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতে এ ধরনের মামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দ্রুত মামলা প্রত্যাহার না হলে কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারিও দেন তারা।