ছাতক উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:৫২:৫৭
ছাতকে মাদকবিরোধী অভিযানে ৯৫ পিস ইয়াবাসহ গ্রেফতার ১
সুনামগঞ্জের ছাতকে পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী অভিযানে ৯৫ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) অভিযান পরিচালনা করে ছাতক থানা পুলিশ তাকে আটক করে।
গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ সাবাজ আলী (৫৪)। তিনি উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের শিবনগর গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ৯৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ঘটনায় তার বিরুদ্ধে ছাতক থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। মামলাটি (এফআইআর নং-২৩, তারিখ: ১৮ এপ্রিল ২০২৬) ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০(ক) ধারায় রুজু করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গ্রেফতারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সুনামগঞ্জ আদালতে সোপর্দ করা হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং এলাকায় মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।