নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬ দুপুর ০১:৪৬:৩৭
গোবিন্দগঞ্জে স্কুল ছাত্রী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
গোবিন্দগঞ্জের চাঁদপাড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের জান্নাতি(১৩) নামে ৭ম শ্রেনির ছাত্রীকে জোরপূর্বক ধর্ষনের অভিযোগে আজ শুক্রবার রাত ৮টার দিকে মোমিন(৪২) নামে এক লম্পট ধর্ষক যুবককে গ্রেফতার করেছে গোবিন্দগঞ্জ থানা পুলিশ।
গ্রেফতারকৃত মোমিন মিয়া চাঁদপাড়া বাজারের হোটেল শ্রমিক কর্মরত ছিলেন। গ্রেফতারকৃত মোমিন মিয়া কোচাশহর ইউনিয়নের চাঁদপাড়া বাজার সংলগ্ন এলাকার গেন্দা মিস্তির ছেলে।
এলাকাবাসী জানায়, ১৩-০৩-২০২৬ শুক্রবার দুপুর আড়াইটায় একই এলাকায় ভাড়া বাসায় বসবাসরত স্কুল ছাত্রী জান্নাতি বেগমকে সুকৌশলে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষন করলে মেয়েটি রক্তক্ষরণে অসুস্থ হয়ে পড়ে, এবং বিষয়টি তার পরিবার ও এলাকার লোকজনকে জানায়।
পরে এলাকার লোকজন ঘটনার সত্যতা পেয়ে সন্ধায় মোমিন মিয়াকে আটক করে দৃষ্টান্ত মুলক বিচারের দাবীতে থানা পুলিশকে খবর দেয় । এ খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশের সেকেন্ড অফিসার এস.আই শিবলী ইমরুল কায়েস, এস.আই মোমিনুর রহমান সঙ্গীয় পুলিশ ফোর্স লম্পট ধর্ষক যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে আসেন এবং ভিকটিম মেয়েটিকে অসুস্থ অবস্থায় স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক এ বিষয়টি নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।