মৌলভীবাজার জেলা প্রতিনিধি
প্রকাশ : ৩ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:০৪:৩৬
সিলেট বিভাগের সাংবাদিকদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট-এর উদ্যোগে সিলেট বিভাগের সাংবাদিকদের মধ্যে ২০২৫-২০২৬ অর্থবছরের ২য় ও ৩য় কিস্তির অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার (০৩ এপ্রিল) মৌলভীবাজার সার্কিট হাউসের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোহাম্মদ আবদুল বাছির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের প্রশাসক জনাব মিজানুর রহমান, উপপরিচালক (প্রশাসন ও অর্থ) জনাব এ.বি.এম রফিকুল ইসলাম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক জনাব মোঃ হাবিবুর রহমান এবং জেলা তথ্য অফিসার জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব শেখ মাহমুদুর রহমান এবং মৌলভীবাজার জেলা সাংবাদিক ইউনিয়ন (রেজিঃ নং: মৌল-০৩৮)-এর সভাপতি জনাব মো. জাফর ইকবাল।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, বর্তমান সরকার সাংবাদিকদের কল্যাণে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। পেশাগত ঝুঁকি ও অনিশ্চয়তার মধ্যে থাকা সাংবাদিকদের আর্থিক সহায়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তারা আরও বলেন, এই ধরনের অনুদান সাংবাদিকদের পেশাগত কাজে উৎসাহ জোগাবে এবং তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে। অনুষ্ঠানে সিলেট বিভাগের বিভিন্ন জেলার সাংবাদিকরা উপস্থিত ছিলেন এবং তাদের মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়।