বাঞ্ছারামপুর উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ রাত ০৯:১৮:৫৭
বাঞ্ছারামপুরে জাতীয় সাংবাদিক সংস্থা কমিটি ঘোষণা, সভাপতি নাসির, সম্পাদক সেলিম
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা ও সাংবাদিকদের অধিকার রক্ষার প্রত্যয় নিয়ে জাতীয় সাংবাদিক সংস্থা (জেএসএস)-এর নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
গত ২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান লায়ন মো. নূর ইসলাম এবং মহাসচিব মো. শোয়েব রহমান স্বাক্ষরিত এক পত্রে ১৬ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে দৈনিক আমার দেশ প্রতিনিধি মো. নাসির আহমেদকে সভাপতি এবং চ্যানেল এস প্রতিনিধি ও দৈনিক আলোকিত সকাল পত্রিকার স্টাফ রিপোর্টার মো. সেলিম মিয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে।
কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক কালের কণ্ঠ প্রতিনিধি ফয়সল আহমেদ খান। সহ-সভাপতি পদে রয়েছেন অ্যাডভোকেট কামরুজ্জামান (সুবিচার) ও শামীম শিবলী (নিউজ ২১)।
এছাড়াও কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পেয়েছেন—
যুগ্ম সাধারণ সম্পাদক: আতিকুর রহমান (দৈনিক দেশ প্রতিদিন)
সাংগঠনিক সম্পাদক: সোহাইল আহমেদ (বৈশাখী টিভি)
অর্থ সম্পাদক: আলী আহমেদ (দৈনিক আজকের আলোকিত সকাল)
দপ্তর সম্পাদক: সফিকুল ইসলাম (দৈনিক মুক্ত খবর)
প্রচার ও প্রকাশনা সম্পাদক: মো. রোমান মিয়া (দৈনিক সময়ের বাংলা)।
এছাড়া সম্পাদকীয় পদে রয়েছেন— মারুফ ইসলাম (যুব, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক), মেহেদী হাসান (তথ্য ও গবেষণা সম্পাদক) এবং সালমা বেগম (মহিলা, শিশু, সাহিত্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক)।
কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আলমগীর হোসেন, সুমন চক্রবর্তী ও পলাশ মিয়া।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, বাঞ্ছারামপুর উপজেলার অবহেলিত জনপদ ও সাধারণ মানুষের সমস্যা গণমাধ্যমে তুলে ধরা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চা এবং সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখতে সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
নতুন কমিটির অনুমোদনের অনুলিপি অবগতির জন্য বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি), উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তার দপ্তরে পাঠানো হয়েছে।
এদিকে নতুন কমিটি গঠিত হওয়ায় বাঞ্ছারামপুরে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধীজন নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।