কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ আগস্ট ২০২৬ দুপুর ০২:১৭:১৫
কোনাবাড়ীতে ডেঙ্গুর প্রকোপ মারাত্মক রুপ নিয়েছে: গত ৭ দিনে আক্রান্ত ৪৩২
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী ও আশেপাশের এলাকায় ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রুপ ধারণ করেছে। স্থানীয় ক্লিনিক ও হাসপাতাল সূত্রে জানাযায় গত ৭ দিনে কোনাবাড়ীতে গত সাতদিনে ৮৩৬ জনের মধ্যে ৪৩২ জনের শরীরে ডেঙ্গু শনাক্ত করা হয়েছে। আক্রান্তের মধ্যে অনেকের অবস্থা আশংকাজনক হওয়ায় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) সকালে কোনাবাড়ী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে গিয়ে দেখা যায় জ্বর,মাথা ব্যাথা,বমি, এবং পাতলা পায়খার লক্ষ্মণ নিয়ে পরীক্ষা করাতে এসেছেন রোগীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, সম্প্রতি কোনাবাড়ী ও এর আশেপাশে এলাকায় ড্রেনে জমে থাকা পানি এবং শিল্পাঞ্চল এলাকায় এডিস মশার বিস্তার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ক্লিনিক ও স্বাস্থ্য কেন্দ্রে ডেঙ্গু রোগীর ভীড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের।
কোনাবাড়ী ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের জেনারেল ম্যানেজার মোঃ রফিকুল ইসলাম জানান, প্রতিটি বাসাবাড়ির ময়লা রাস্তার পাশে ফেলা রাখা হচ্ছে। সেখানেই থেকেও ডেঙ্গু মশার বিস্তার লাভ করছে। তিনি বলেন,শুধু জমা পানি থেকেই ডেঙ্গু বিস্তার লাভ করেনা শ্যাতশ্যতে জায়গা থেকেও ডেঙ্গু বিস্তার লাভ করে থাকে। স্বাস্থ্য সচেতনার পাশাপাশি বাড়ির আঙ্গিনা পরিস্কার পরিচ্ছন্ন রাখার পরামর্শ দিয়েছেন তিনি।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা সাধারণ জনগণকে বাসাবাড়ি ও কর্মস্থলের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি রাতে দিনে মশারি ব্যবহারের পরামর্শ দিচ্ছেন। একই ভাবে জ্বর হলে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করার জন্য আহবান করছেন।