ছাতক উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬ বিকাল ০৪:২৬:১২
ছাতকে অভিযানে নিয়মিত মামলার ১ ও ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার
পুলিশ সূত্রে জানা যায়, ছাতক থানার মামলা নং-২২(১২)২০২৫ এর আসামি জাকির হোসেন (৩২), পিতা-জয়নাল আবেদীন ভূঁইয়া ও মাতা-নেহারুন বেগম, গ্রাম-মালিপুর, ইউনিয়ন-কালারুকা, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জকে গ্রেফতার করা হয়।
এছাড়া বিদ্যুৎ সংক্রান্ত সিআর-৬১৫/২৫ (ছাতক) মামলার আসামি মোঃ রাসেল মিয়া, পিতা-মোঃ জালাল উদ্দিন, গ্রাম-নোয়ারাই, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জ এবং সিআর-১১০/২৫ (ছাতক) মামলার আসামি মোঃ আক্কোল আলী (৫০), পিতা-মোঃ মোনফর আলী, গ্রাম-উত্তর কুর্শী, ডাকঘর-মঈনপুর, থানা-ছাতক, জেলা-সুনামগঞ্জকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিদের আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ বলেন, অপরাধ দমনে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে।