সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬ রাত ০৮:৩০:৩২
সিদ্ধিরগঞ্জে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেফতার ১
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১২ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. নূর হোসেন কাজী (৫৪) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
গত সোমবার (১৭ আগস্ট) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার ৮ নম্বর ওয়ার্ডের গোদনাইল মধুঘর এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযোগ সূত্রে জানা যায়, শহিদুল্লাহর টিনশেড বাড়ির একটি কক্ষে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন নূর হোসেন কাজী। এ সময় শিশুটির চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে নূর হোসেনকে আটক করে পুলিশে খবর দেন।
সিদ্ধিরগঞ্জ থানার এসআই তারেক সুমন জানান, ৯৯৯ নম্বরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্তকে আটক করা হয়।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন অনুযায়ী, ২০০০-এর ৯(৪)(খ) ধারায় মামলা প্রক্রিয়াধীন।
সিদ্ধিরগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক বলেন, ভিকটিমের মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মঙ্গলবার দুপুরে ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।