নওগাঁ জেলা প্রতিনিধি
প্রকাশ : ১২ আগস্ট ২০২৬ রাত ০৮:২১:০৯
নওগাঁয় ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ নারী মাদক ব্যবসায়ী আটক
নওগাঁ সদর থানার অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোছা. নুপুর আক্তার (২০) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
নওগাঁর পুলিশ সুপার মুহাম্মদ তরিকুল ইসলামের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর থানা পুলিশের একটি দল পৌরসভার রামচন্দ্রপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
এ অভিযান ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ নুপুর আক্তারকে আটক করে পুলিশ।
আটক নুপুর আক্তার নওগাঁর মহাদেবপুর উপজেলার রাইগা গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম সজীব।
এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।