ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

জামিন হলো ৭ মার্চের ভাষণ বাজানোয় গ্রেফতার ইমির

জামিন হলো ৭ মার্চের ভাষণ বাজানোয় গ্রেফতার ইমির


শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আটক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমির জামিন হয়েছে।৩০ এপ্রিল বৃহস্পতিবার বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে ইমির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু।চলতি বছরের ৭ মার্চ রাত সাড়ে ৯টার দিকে শাহবাগ থানার সামনে অবস্থান নিয়ে ভাষণ বাজানো কর্মসূচি ঘোষণা করেন শেখ তাসনিম আফরোজ ইমিসহ কয়েকজন। রিকশায় করে মাইকে ভাষণ বাজানোর সময় ডাকসু নেতা এ বি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ, এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসিরসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি দল তাতে বাধা দেয়।এক পর্যায়ে এ বি জুবায়ের ও মোসাদ্দেক আলী রিকশাসহ শেখ তাসনিম আফরোজসহ আরেকজনকে জোর করে ধরে শাহবাগ থানার ভেতরে নিয়ে যান। পরে পুলিশ তাদের আটক করে রাখে। পরদিন রোববার আটক তিনজনকে ‍সন্ত্রাসবিরোধী আইনে শাহবাগ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারগারে পাঠানো হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।

১ সপ্তাহ আগে

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এলো স্বাধীনতা পুরস্কার ২০২৬

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এলো স্বাধীনতা পুরস্কার ২০২৬


ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কৃষিবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডক্টর এম এ রহিম স্বাধীনতা পুরস্কার ২০২৬ এ ভূষিত হয়েছেন। এতে আনন্দিত ও গর্বিত ড্যাফোডিলের শিক্ষক ও শিক্ষার্থীরা। ডক্টর এম এ রহিম বিভিন্ন কৃষি খাতে অন্যতম অবদান রেখেছেন। তিনি উচ্চফলনশীল ও উন্নত চারটি কাঁঠালের জাত - DIU Jackfruit 1, DIU Jackpot, 2 DIU Jackpot 3 এবং DIU Jackfruit 4 উৎপাদন করে জাতীয় বীচ বোর্ড ও কৃষি মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত ও নিবন্ধিত হয়েছে। এছাড়াও তিনি ১২৮ টি নতুন ফলে জাত উদ্ভাবন করেছেন। তিনি একাধিক মর্যাদা পূর্ণ পুরস্কার লাভ করেছেন, যার মধ্যে রয়েছে ২০০৪,২০১২ ও ২০১৩ সালে প্রধানমন্ত্রীর স্বর্ণপদক,২০১২ সালে বাংলাদেশ একাডেমি অব সাইন্স স্বর্ণপদক , ২০১৪ সালে বঙ্গবন্ধু কৃষি পুরস্কার এবং ২০১৬ সালে বাংলাদেশ একাডেমি অফ এগ্রিকালচার স্বর্ণপদক।কৃষি বিজ্ঞানে আগ্রহ বাড়াচ্ছেন অধ্যাপক ড.এম এ রহিম। কৃষি বিজ্ঞানে তার অন্যতম ভূমিকা রাখায় এর প্রভাবে তরুণ শিক্ষার্থীদের মধ্যে কৃষি বিষয়ে পড়ার আগ্রহ বৃদ্ধি পাচ্ছে। তার মতো অনুকরণীয় ব্যক্তির ফলে বাড়ছে ড্যাফোডিলে শিক্ষার্থীদের ভর্তির সংখ্যা। সাম্প্রতিক সময়ে ভর্তি কার্যক্রমে শিক্ষার্থীদের আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে যা আংশিকভাবে অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্বদের অবদানের ফল। শিক্ষা ক্ষেত্রে অনুকরণীয় ব্যক্তিত্ব হিসেবে ডক্টর রহিমের ভূমিকা ভবিষ্যতে আরও বেশি শিক্ষার্থীকে কৃষি গবেষণায় আগ্রহী করে তুলবে বলে আশা করা যাচ্ছে।

১ সপ্তাহ আগে

ড্যাফোডিলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রতিযোগিতা

ড্যাফোডিলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রতিযোগিতা


ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অফ সিআইএস’র পক্ষ থেকে আয়োজন করা হচ্ছে ইন্ট্রা ইউনিভার্সিটি এম ভি পি প্রতিযোগিতা। যার প্রথম পুরস্কার ৫ লক্ষ টাকা। সিআইএস ডিপার্টমেন্টের আয়োজনে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে সকল শিক্ষার্থী। এই আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা দেখানোর এক অন্যতম সুযোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। প্রতিযোগিতার মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে—কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক নতুন উদ্যোগ, শিক্ষা ও প্রশাসনিক ব্যবস্থার উন্নয়ন, এআই-চালিত মানবসম্পদ ব্যবস্থাপনা, প্রাতিষ্ঠানিক শাসনব্যবস্থা, স্মার্ট পরীক্ষা পদ্ধতি, এআইভিত্তিক নজরদারি ব্যবস্থা এবং বাস্তব সমস্যার সমাধানে এআই প্রযুক্তির ব্যবহার। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী তামজিদ তাহিমের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি এবং তার গ্রুপ এমন একটি প্রোগ্রাম তৈরি করতে চাচ্ছে যার মাধ্যমে যেকোনো ধরনের কৃষি জাতীয় সমস্যা সম্পর্কে জানা যেতে পারে অথবা কোন ফসল বা গাছের কিছু হলে তা যেন একটি ছবির মাধ্যমে আই দ্বারা সনাক্তকরণ করা যেতে পারে। এমন নতুন ধারণা নিয়ে হাজার হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করছে এই প্রতিযোগিতা। আবেদনের শেষ সময় ২০ এপ্রিল হলেও শিক্ষার্থীদের আগ্রহে এটি ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। এ সময়ের মধ্যেই প্রকল্পের প্রস্তাব জমা দিতে হবে। এই প্রতিযোগিতাকে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ ও উদ্ভাবনী চিন্তার বিকাশের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

১ সপ্তাহ আগে

ঢাবিতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান প্রশাসনের, তদন্ত কমিটি গঠন

ঢাবিতে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান প্রশাসনের, তদন্ত কমিটি গঠন


ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলের এক শিক্ষার্থী ফেসবুকে অশালীন পোস্ট করেছে এমন অভিযোগকে কেন্দ্র করে ক্যাম্পাসে উদ্ভূত পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সব পক্ষকে শান্ত ও সংযত থাকার আহ্বান জানিয়েছে।এ ঘটনা তদন্তের জন্য সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষক ড. মো. আনোয়ার হোসেনকে আহ্বায়ক ও সলিমুল্লাহ মুসলিম হলের আবাসিক শিক্ষক জাওয়াদ ইবনে ফরিদকে সদস্য সচিব করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্য হলেন-আইসিটি বিশেষজ্ঞ ও সহকারী প্রক্টর অধ্যাপক ড. মো. মোসাদ্দেক খান।এছাড়া শাহবাগ থানায় শিক্ষার্থীদের ওপর আক্রমণের ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য সহকারী প্রক্টর অধ্যাপক ড. শান্টু বড়ুয়াকে আহ্বায়ক করে তিন সদস্যের আরেকটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দিনগত রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, কমিটি ইতোমধ্যে অভিযুক্ত শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলেছে। গঠিত তদন্ত কমিটিকে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে বলেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের উদ্ভূত পরিস্থিতিতে গতকাল রাতে প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় হলের সৌন্দর্য ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে হলের অভ্যন্তরে সব ধরনের দেয়াললিখন ও গ্রাফিতি অঙ্কন থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।বিশ্ববিদ্যালয় প্রশাসন সংশ্লিষ্ট সকল পক্ষকে ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে বলেছে, বিষয়টি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করা হবে। একই সঙ্গে আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্যও সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার স্বার্থে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা প্রদর্শনের জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

১ সপ্তাহ আগে

কৃষকের অধিকার ও শেকড়ের সন্ধানে ‘উন্মোচন’-এর আত্মপ্রকাশ

কৃষকের অধিকার ও শেকড়ের সন্ধানে ‘উন্মোচন’-এর আত্মপ্রকাশ

১৫ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪৫:৫৬

ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ

ঢাকা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ

৩ মার্চ ২০২৬ রাত ০২:১৮:১৬

ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খানের পদত্যাগ

ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খানের পদত্যাগ

২২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:১৬:৪৭

গকসু ভিপি মৃদুল যোগ দিলেন ছাত্রদলে

গকসু ভিপি মৃদুল যোগ দিলেন ছাত্রদলে

৭ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:১৪:৫৫

ট্রেন দুর্ঘটনায় রাবি শিক্ষার্থী নিহত

ট্রেন দুর্ঘটনায় রাবি শিক্ষার্থী নিহত

৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৪৬:১৪

জাবি অধ্যাপক নাহরিন ইসলামের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত: জাকসু

জাবি অধ্যাপক নাহরিন ইসলামের বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত: জাকসু

৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:১০:২৫

জবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-সাংবাদিকসহ আহত ৪০

জবিতে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, শিক্ষক-সাংবাদিকসহ আহত ৪০

৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:২৪

শিরোনাম
দুদকের সংস্কারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী: ড. ইফতেখারুজ্জামান দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা প্রধানমন্ত্রীর নেত্রকোনায় পুলিশের অভিযানে সাড়ে ৮ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ, আটক ১ দ্বিতীয় বিয়ে নিয়ে ‘বিভ্রান্তি ও অপপ্রচারের’ জবাব দিলেন মাদানী জনতার সংসদের ডাক গণবিপ্লবী উদ্যোগের দুর্নীতির মামলায় শুরু হলো তোফায়েল আহমেদের বিচার পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী নেত্রকোণায় আলোচিত ছাত্রী ধর্ষণ ও অন্ত:স্বত্ত্বার ঘটনায় অভিযুক্ত শিক্ষক তিন দিনের রিমান্ডে ফুলপুরে মানবেতর দিনযাপন করছে মুচি সম্প্রদায় বগুড়ায় এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে স্ক্যাফসহ মাদক কারবারি গ্রেফতার প্রেম করে মানসিক ভারসাম্যহীন সম্রাট দুদকের সংস্কারের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী: ড. ইফতেখারুজ্জামান দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা প্রধানমন্ত্রীর নেত্রকোনায় পুলিশের অভিযানে সাড়ে ৮ লাখ টাকার চায়না দুয়ারি জাল জব্দ, আটক ১ দ্বিতীয় বিয়ে নিয়ে ‘বিভ্রান্তি ও অপপ্রচারের’ জবাব দিলেন মাদানী জনতার সংসদের ডাক গণবিপ্লবী উদ্যোগের দুর্নীতির মামলায় শুরু হলো তোফায়েল আহমেদের বিচার পর্যায়ক্রমে মাঠ থেকে সেনাবাহিনী প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী নেত্রকোণায় আলোচিত ছাত্রী ধর্ষণ ও অন্ত:স্বত্ত্বার ঘটনায় অভিযুক্ত শিক্ষক তিন দিনের রিমান্ডে ফুলপুরে মানবেতর দিনযাপন করছে মুচি সম্প্রদায় বগুড়ায় এয়ারফিল্ড ও সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করলেন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা সিরাজগঞ্জে র‌্যাবের অভিযানে স্ক্যাফসহ মাদক কারবারি গ্রেফতার প্রেম করে মানসিক ভারসাম্যহীন সম্রাট