নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১০ জুন ২০২৬ দুপুর ০১:৩৮:২৭
ঢাবিতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন জুবাইদা রহমানের
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ এবং ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলা’ শীর্ষক কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সম্মানিত ভাইস-প্রেসিডেন্ট ও কার্ডিওলজিস্ট ডা. জুবাইদা রহমান।
১০ জুন বুধবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের উদ্ভিদবিজ্ঞান ভবনের সেন্ট্রাল গ্যালারিতে তিনি এ উদ্বোধন ঘোষণা করেন। এর আগে কার্জন হল এলাকায় একটি বৃক্ষরোপণ করে তিনি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এ সময় সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানীসহ একাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।