ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

বাংলাদেশ ৬৪ রানে অলআউট

বাংলাদেশ ৬৪ রানে অলআউট


অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে ৫৪ রানে অলআউট হয়েছিল বাংলাদেশ। সেই ব্যর্থতাকে সরিয়ে দিয়ে ডারউইনে তারা ৯ উইকেটের ঐতিহাসিক জয় পায়। সেই সাফল্যে উজ্জীবিত বাংলাদেশ ম্যাকাই টেস্টে হতাশ করল। নিজেদের টেস্ট ইতিহাসে চতুর্থ সর্বনিম্ন ৬৪ রানে অলআউট হয়েছে তারা। সফরকারীদের গুটিয়ে দিতে ৩৪ ওভার লেগেছে অস্ট্রেলিয়ার। ডারউইনে বাংলাদেশ অবিশ্বাস্য জয়ের পর ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্যে ম্যাকাই টেস্টে নেমেছিল। কিন্তু স্টার্ক তার প্রথম ২২ বলে ৫ উইকেট নিয়ে সফরকারীদের ব্যাটিং লাইন তছনছ করে দেন। টস হেরে ব্যাটিংয়ে নেমে বিপাকে সফরকারীরা। ৬.৪ ওভারে ১২ রানে ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। স্টার্ক এই সময়ে ৪ ওভার চার ওভারে ৩ মেডেনসহ মাত্র চার রান দিয়ে ফাইফার পান। এর আগে জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৫ বলে ফাইফারের দেখা পান তিনি।প্রথম বলে সাদমান ইসলামকে ক্যামেরন গ্রিনের শিকার বানান অজি পেসার। পরের ওভারে টানা দুই বলে তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্তকে ফেরান স্টার্ক। প্রথম তিন ব্যাটারই মারেন ডাক। মুমিনুল হককেও ফেরান তিনি মাত্র ৯ রানে। ৫ বল খেলে লিটন দাস ডাক মারেন। টেস্টে সর্বনিম্ন ২৬ রানে অলআউট হওয়ার রেকর্ড ভাঙার শঙ্কা আপাতত কাটিয়ে উঠেছে বাংলাদেশ। তবে নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন ৪৩ রানে অলআউট হওয়া এড়াতে এখনও কিছুটা পথ বাকি। যদিও মুশফিকুর রহিম ৪২ বলে ৫ রান করে ষষ্ঠ ব্যাটার হিসেবে আউট হয়েছেন। ২১ রানে ৬ উইকেট পড়েছে বাংলাদেশের। তারপর মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদের ১৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে প্রথম সেশন শেষ করে তারা। মিরাজ ১১ ও হাসান ৮ রানে অপরাজিত ছিলেন। টেস্টে সর্বনিম্ন রানে অলআউট (২৬) হওয়ার লজ্জা এড়াতে পারলেও হতাশা নিয়ে লাঞ্চে যায় বাংলাদেশ। ২৩ ওভারে ৬ উইকেটে ছিল ৩৫ রান।দ্বিতীয় সেশনে কামিন্স প্রথমবার বল হাতে নিয়ে এই জুটি ভেঙে দেন। তৃতীয় স্লিপে ইনিংস ১১ রানে বেউ ওয়েবস্টারের ক্যাচ হন মিরাজ। হাসানের সঙ্গে তার ১৫ রানের জুটি ভেঙে যায়। পরের ওভারে জশ হ্যাজেলউডের শিকার হাসান। ১০ রানে নাথান লায়নের ক্যাচ হন তিনি। তাসকিন আহমেদকে কামিন্স নিজের তৃতীয় শিকার বানান। ম্যাথু রেনশর ক্যাচ হয়ে ১ রানে থামেনি বাংলাদেশি ব্যাটার।৩৯ রানে নবম উইকেট হারিয়ে নিজেদের টেস্ট ইতিহাসে বাংলাদেশ সর্বনিম্ন রানে (৪৩) অলআউট হওয়ার শঙ্কায় পড়েছিল। কিন্তু তাইজুল ইসলাম ৩০তম ওভারের শেষ বলে হ্যাজেলউডকে চার মেরে সেই লজ্জা এড়ান। এদিকে শরিফুল ১১ নম্বরে নেমে ইনিংস সর্বোচ্চ ১৪ রান করেন। তাইজুল ইসলামের সঙ্গে ৩৫ বলে সর্বোচ্চ ২৫ রানের জুটি গড়েন। তাকে ফিরিয়ে স্টার্ক বাংলাদেশকে অলআউট করেন। তাইজুল ১১ রানে অপরাজিত ছিলেন। ১০ ওভারে ১২ রান দিয়ে ৬ উইকেট নেন স্টার্ক। বাংলাদেশ একাদশসাদমান ইসলাম, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।​অস্ট্রেলিয়া একাদশট্যাভিস হেড, ম্যাট রেনশ, মার্নাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বেউ ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।

১ দিন আগে

ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে পিটিশন!

ইনফান্তিনোর পদত্যাগের দাবিতে পিটিশন!


নানা বিতর্কে কোণঠাসা হয়ে পড়ছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বিশ্বকাপের অতিরিক্ত বাণিজ্যিকীকরণ ও ফিফায় বেসরকারি বিনিয়োগ আনার পরিকল্পনার জেরে এবার সরাসরি তার পদত্যাগ দাবি করেছে বিশ্বব্যাপী ফুটবল সমর্থক জোটগুলো। ফুটবল সমর্থকদের ইউরোপীয় সংগঠন ফুটবল সাপোর্টার্স ইউরোপ (এফএসই) এই দাবিতে একটি পিটিশনে সমর্থন দিয়েছে। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে এ কথা জানা গেছে। ‘চেঞ্জ ডট ওআরজি’তে প্রকাশিত পিটিশনে ইনফান্তিনোর পদত্যাগের পাশাপাশি ফিফার সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা এবং সংস্থাটির নির্বাহী ক্ষমতার ওপর কার্যকর নিয়ন্ত্রণ ও ভারসাম্য প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে। এখন পর্যন্ত পিটিশনে সাক্ষর করেছে ২৮ হাজার ৩২ জন।এফএসইর সঙ্গে পিটিশনে যুক্ত হয়েছে আফ্রিকার ফুটবল সমর্থকদের সংগঠন ফুটবল সাপোর্টার্স আফ্রিকা এবং উত্তর আমেরিকার ইন্ডিপেনডেন্ট সাপোর্টার্স কাউন্সিল। বিভিন্ন দেশের আরও কয়েক ডজন সমর্থক সংগঠনও এতে সমর্থন জানিয়েছে।ইনফান্তিনোর বিরুদ্ধে সমর্থকদের ক্ষোভের কেন্দ্রে রয়েছে বিশ্বকাপের মালিকানা ও বাণিজ্যিক ব্যবস্থাপনা নিয়ে তার সাম্প্রতিক পরিকল্পনা। গত মাসে বিশ্বকাপের মালিকানার একটি অংশ বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির প্রস্তাব দিয়েছিলেন ফিফা সভাপতি। তখনই এর বিরোধিতা করেছিল এফএসই।সমর্থক সংগঠনটির মতে, ফুটবল কোনো ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের সম্পদ নয়; এটি একটি ‘সামাজিক সম্পদ’। তাই বেসরকারি বিনিয়োগকারীদের স্বার্থে বিশ্বকাপের মতো বৈশ্বিক ফুটবল আয়োজনের মূল্য থেকে মুনাফা করার চেষ্টা মেনে নেয়া যায় না।পিটিশনে ইনফান্তিনোর ওই উদ্যোগকে তীব্র ভাষায় সমালোচনা করা হয়েছে। সেখানে বলা হয়েছে, বিশ্বকাপকে বেসরকারি বিনিয়োগকারীদের কাছে তুলে দেয়ার চেষ্টা ফুটবলের প্রতি সমর্থকদের আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল।শুধু পদত্যাগের দাবিতেই থেমে থাকেনি পিটিশনে। ফিফায় দীর্ঘমেয়াদি সংস্কারের আহ্বানও জানানো হয়েছে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে পূর্ণ স্বচ্ছতা, নির্বাহী ক্ষমতার ওপর কার্যকর নজরদারি এবং সংস্থার ভেতরে জবাবদিহি নিশ্চিত করার দাবি তুলেছেন সমর্থকেরা।পিটিশনে বলা হয়েছে, ফিফার বর্তমান স্বনিয়ন্ত্রণ ব্যবস্থা বারবার পর্যাপ্ত জবাবদিহি নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তাই সংস্থাটির ওপর আবারও আস্থা ফিরিয়ে আনতে কাঠামোগত পরিবর্তন জরুরি।

২ দিন আগে

বাংলাদেশকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া, একাধিক পরিবর্তন আসছে একাদশে

বাংলাদেশকে হারাতে মরিয়া অস্ট্রেলিয়া, একাধিক পরিবর্তন আসছে একাদশে


বাংলাদেশের কাছে ডারউইন টেস্টে হারের পর বেশ নাজুক পরিস্থিতি অস্ট্রেলিয়ান শিবিরে। দ্বিতীয় টেস্টের আগে তারা স্কোয়াডে পরিবর্তন আনে। এবার ম্যাকাইতে হতে যাওয়া সিরিজের শেষ ম্যাচটির আগে একাদশেও পরিবর্তনের ইঙ্গিত দিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। সাধারণত টেস্টের একদিন আগেই একাদশ ঘোষণা করে অস্ট্রেলিয়া, টাইগারদের হারাতে তারা এবার বেশ ভেবেচিন্তে আগাচ্ছে!২১ আগস্ট শনিবার ভোরে ম্যাকাইয়ের গ্রেট বেরিয়ার রিফ অ্যারেনায় বাংলাদেশের বিপক্ষে সিরিজ এড়ানোর লক্ষ্যে নামবে কামিন্সের দল। ড্র হলেও তারা প্রথমবার টেস্টে টাইগারদের কাছে সিরিজ হাতছাড়া করবে। ফলে জয় ভিন্ন বিকল্প নেই অজিদের সামনে। নাথান লায়নকে একাদশের বাইরে রেখে চার পেসার নিয়ে ম্যাকাইতে নামতে পারে স্বাগতিকরা।সংবাদমাধ্যম ফক্স স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, যদি স্পিনারকে বাইরে রাখা হয়, সেটি হবে স্কট বোল্যান্ডের অনুকূলে সিদ্ধান্ত। আর তা হবে অস্ট্রেলিয়ার সর্বশেষ আট টেস্টে পঞ্চমবার বিশেষজ্ঞ কোনো স্পিনারকে ছাড়া ম্যাচ। সর্বশেষ অ্যাশেজের অ্যাডিলেড টেস্টে লায়ন হ্যামস্ট্রিং চোট পাওয়ার পর মেলবোর্ন ও সিডনিতে সাইডলাইনে ছিলেন টড মারফি। দলে থাকলেও অজিরা এই স্পিনারকে খেলায়নি।ডারউইন টেস্টের পরই অস্ট্রেলিয়ার একাদশে অন্তত একটি পরিবর্তনের তথ্য নিশ্চিত হয়ে গিয়েছিল। সেখানকার ‘লোকাল বয়’ জ্যাক ওয়েদারল্ড দুই ইনিংসেই বলার মতো কিছু করতে পারেননি। ফলে তাকে স্কোয়াড থেকে বাদ দিয়ে দ্বিতীয় টেস্টের জন্য ম্যাট রেনশকে দলে ডাকেন অজি নির্বাচকরা। ধারণা করা হচ্ছে, বাংলাদেশের বিপক্ষে ম্যাকাইতে ট্রাভিস হেডের সঙ্গে ওপেন করতে পারেন ৩০ বছর বয়সী ব্যাটার রেনশ।ম্যাট রেনশ’র (সর্বডানে) দলে ফেরা নিশ্চিত, নাথান লায়নের (বামে) জায়গায় খেলতে পারেন স্কট বোল্যান্ড (মাঝে)এদিকে, লায়নকে একাদশের বাইরে রাখলে সেটি হবে ডারউইন টেস্টের দল থেকে দ্বিতীয় পরিবর্তন। এ ছাড়া অধিনায়ক কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড তো আছেন–ই, তাদের সঙ্গে যুক্ত হতে পারেন বোল্যান্ড। এই পেসারকে আগামীকালের ম্যাচে নেওয়ার বিষয়টি নির্বাচকরা বিবেচনা করছেন বলে জানিয়েছেন কামিন্স। তার মতে, টস দিতে নামার সময় একাদশ চূড়ান্ত হবে।

২ দিন আগে

অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ দলের ইতিহাস সৃষ্টি

অস্ট্রেলিয়াকে হারিয়ে বাংলাদেশ দলের ইতিহাস সৃষ্টি


ডারউইনে বাংলাদেশ চালকের আসনে ছিল একেবারে প্রথম দিন থেকেই। সময় যত গড়িয়েছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের অবস্থানটা ক্রমেই শক্ত হয়েছে। দর্শক সমর্থকদের অপেক্ষাও ছিল বহুক্ষণ, বহু দিন ধরে। অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ, বাংলাদেশ ইতিহাসটা গড়েই ফেলল। অস্ট্রেলিয়াকে হারাল ৯ উইকেটে। অজি মুল্লুকে প্রথমবার তাদেরই ধসিয়ে দিয়ে জেতার দারুণ স্বাদ এসে ধরা দিল ইন্দ্রিয়ে।আশা ছিল, তার পিঠে একটু ভয়ও ছিল বৈকি! বিশ্বাস না হলে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ক্রিকইনফোর লাইভ কমেন্ট্রির ফাঁকে ফাঁকে সমর্থকদের মন্তব্যগুলো খুঁজে দেখুন? সেখানে বহু বাংলাদেশির কথা ছিল একটাই, ‘কত কিছুই তো হতে দেখলাম!’বাংলাদেশ ক্রিকেটের দর্শক–সমর্থক হলে বোধ হয় এই এক সমস্যা। শেষের আগে বিশ্বাসই হতে চায় না কোনো কিছু। ইতিহাস তাতে রসদ যুগিয়ে যায়, মুলতান টেস্টের ইনজামাম থেকে যে যাত্রার শুরু, ফতুল্লা টেস্টে রিকি পন্টিং, এরপর চট্টগ্রামে কাইল মেয়ার্সের অতিমানব হয়ে ওঠা… সবকিছুই হয়েছে যে চোখের সামনে, সে চোখ কোনো কিছু হতে দেখার আগে যদি বিশ্বাস না করে, তাকে কি দোষারোপ করা যায়?কিন্তু কিছু বিষয় আছে, যা চোখের সামনে হতে দেখলেও বুঝি খানিকটা অবিশ্বাস চলে আসে মগজে, চিমটি কেটে দেখতে হয় ‘স্বপ্নে হচ্ছে না তো সব?’ এই ভুলটা ভাঙতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয় বোধ হয় তেমনই এক ঘটনা।কেন হবে না বলুন? জিম্বাবুয়ের বিপক্ষে যে বাংলাদেশ ইনিংস ও ৮৫ রানে হারল মাসদুয়েক আগে, সেই দলে আজকের একাদশের ৭ জন ছিলেন। সেটাকে না হয় আপনি ঝড়ে-বকে বলে উড়িয়ে দিলেনই। কিন্তু প্রস্তুতি ম্যাচের ওই ইনিংস ব্যবধানে হারটা? সেই দলটা তো আজকের এই একাদশই ছিল মোটাদাগে!সেই দলটা অস্ট্রেলিয়াকে হারিয়ে দেবে, তাও এমন ৪ দিন ধরে ছড়ি ঘুরিয়ে! কে ভেবেছিল! অস্ট্রেলিয়া ভাবেনি, তা নিশ্চিত। মারারা স্টেডিয়ামের ভিএআইপি লাউঞ্জের দিকে তাকালেই বুঝা যায় বিষয়টা। অস্ট্রেলিয়া সফর কাভার করতে যাওয়া এক সহকর্মীর ফেসবুক পোস্ট থেকে জানা গেল, ম্যাচটা ৩ দিনে শেষ হয়ে যাবে, তাই না ভেবে ভিআইপি লাউঞ্জের টিকিটই কাটেননি কেউ, আজকের দিনটায় ফাঁকা পড়ে আছে জায়গাটা!খেলাটা ৩ দিন পেরোনো নিয়েই যেখানে সন্দেহ ছিল অনেকের, সেখান থেকে বাংলাদেশের জয়… বিষয়টা অভাবনীয় ছিল। এতটাই অভাবনীয় যে বাংলাদেশের পক্ষে বাজির রেট ছিল ১-২০! বাংলাদেশ সে পাশার দানটা উলটে দিয়েছে পুরোপুরি।একটা টেস্ট জিততে একক নৈপুণ্য যথেষ্ট হয় না। বাংলাদেশের এই জয়ও একক নৈপুণ্যে আসেনি। শুরুটা করে দিয়েছিলেন হাসান মাহমুদ। ৫৫ রানে ৬ উইকেট নিয়ে অজিদেরকে প্রথম চমকটা দিয়েছিলেন। সে চমকের দমক সইতে না পেরে স্বাগতিকরা অলআউট হলো ১৯৮ রানে। এরপরও শঙ্কা ছিল ব্যাটিংয়ে। প্রস্তুতি ম্যাচে ৫৪ রানে অলআউট হওয়ার দুঃস্মৃতি যে দলের ঝুলিতে আছে, আরও একটা বার এমন কিছুর পুনরাবৃত্তি না ঘটিয়ে দল, শঙ্কাটা ছিলই। তানজিদ হাসান তামিম আর নাজমুল হোসেন শান্ত সে শঙ্কাটা বিদায় করলেন। তামিম করলেন সেঞ্চুরি, শান্ত তিন অঙ্কের দেখা না পেলেও গেলেন খুব কাছে, ৮৪ রানের এই ইনিংস চালকের আসনে জাঁকিয়ে বসার উপায় বাতলে দিল দলকে।১১ রানের ব্যবধানে ৩ উইকেট অবশ্য মাঝে নাড়িয়ে দিয়েছিল দলকে। এরপরই দৃশ্যপটে মেহেদী হাসান মিরাজের আবির্ভাব। প্রস্তুতি ম্যাচে দলের ব্যর্থতার মাঝে মাথা তুলে দাঁড়িয়ে সেঞ্চুরি করেছিলেন। এবার তিনি সেঞ্চুরি না করলেও যা করলেন, তা দলকে এনে দিল বিশাল এক লিড। দ্বিতীয় ইনিংসে ব্যাট করে ২২৮ এর চেয়ে বড় লিড বাংলাদেশ তাদের ইতিহাসেই পেয়েছে মোটে দুই বার, তাও আয়ারল্যান্ড আর জিম্বাবুয়ের বিপক্ষে। এবার সে তেঁতো স্বাদটা বাংলাদেশ দিল অস্ট্রেলিয়াকে; বিশালত্বটা বুঝুন তাহলে?কাজটা তখনও অর্ধেক হয়েছে। বাকি কাজটা সারতে হতো বোলারদের। হাসান মাহমুদ আবারও শুরুর ধাক্কাটা দিয়েছিলেন। তবে মূল স্পটলাইটটা কেড়ে নিলেন মিরাজ। একে একে ৫ উইকেট। ক্যামেরন গ্রিনের সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়া ইনিংস ব্যবধানে হারটা এড়াল বটে, কিন্তু শেষ রক্ষা হয়নি। অস্ট্রেলিয়া শেষমেশ অলআউট হয় ২৮৪ রানে। বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৫৭। মামুলি লক্ষ্যে বাংলাদেশ পা হড়কায়নি। ১ উইকেট হারালেও সাদমান ইসলাম আর মুমিনুলের ব্যাটে চড়ে তুলে নিয়েছে ৯ উইকেটের দারুণ এক জয়। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়। তাও ৪ দিন দাপট ধরে রেখে, অস্ট্রেলিয়াকে দ্বিতীয় সেরা দল বানিয়ে! বাংলাদেশ দল ইতিহাসই গড়ে ফেলেছে বটে!

১ সপ্তাহ আগে

মিরাজের জাদুতে কোনঠাসা অস্ট্রেলিয়া

মিরাজের জাদুতে কোনঠাসা অস্ট্রেলিয়া

১৬ আগস্ট ২০২৬ সকাল ০৯:২৭:৫৫

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের লিড ১৫৩ রান

১৪ আগস্ট ২০২৬ বিকাল ০৩:০২:৪২

অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ

অস্ট্রেলিয়াকে অলআউট করল বাংলাদেশ

১৩ আগস্ট ২০২৬ দুপুর ১২:২০:৫৪

ভারতের ক্রিকেট দলের বাংলাদেশ সফর অনিশ্চিত

ভারতের ক্রিকেট দলের বাংলাদেশ সফর অনিশ্চিত

৯ আগস্ট ২০২৬ দুপুর ০২:৪৯:৫২

বাবাকে শেষ বিদায় জানাতে শৈশবের শহরে মেসি

বাবাকে শেষ বিদায় জানাতে শৈশবের শহরে মেসি

৯ আগস্ট ২০২৬ দুপুর ১২:৫৮:৫৭

আত্মঘাতী বোমা হামলায় মেসি-রোনাল্ডকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা ফাঁস করলো যুক্তরাষ্ট্র পুলিশ

আত্মঘাতী বোমা হামলায় মেসি-রোনাল্ডকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা ফাঁস করলো যুক্তরাষ্ট্র পুলিশ

৮ আগস্ট ২০২৬ দুপুর ০১:২১:৩৪

অস্ট্রেলিয়ার তৃতীয় সারির দলের কাছে  বাংলাদেশ ইনিংস হার

অস্ট্রেলিয়ার তৃতীয় সারির দলের কাছে বাংলাদেশ ইনিংস হার

৮ আগস্ট ২০২৬ দুপুর ১২:০৬:৩৬

সাকিবের জন্য জাতীয় দলের দরজা বন্ধ: ক্রীড়া প্রতিমন্ত্রী

সাকিবের জন্য জাতীয় দলের দরজা বন্ধ: ক্রীড়া প্রতিমন্ত্রী

৭ আগস্ট ২০২৬ রাত ০৯:৪৭:৩২

তালেবান সরকারের স্বীকৃতি ছাড়াই খেলতে পারবে আফগান নারী দল

তালেবান সরকারের স্বীকৃতি ছাড়াই খেলতে পারবে আফগান নারী দল

৬ আগস্ট ২০২৬ দুপুর ০২:৩১:০৮

সমালোচনার মুখে জরুরি বৈঠক ডাকলেন ইনফান্তিনো

সমালোচনার মুখে জরুরি বৈঠক ডাকলেন ইনফান্তিনো

৫ আগস্ট ২০২৬ বিকাল ০৩:১৪:৪২

দ. আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ

দ. আফ্রিকার কাছে বড় ব্যবধানে হেরে সিরিজ শুরু করল বাংলাদেশ

১ আগস্ট ২০২৬ রাত ০৭:৫১:৫৪

1–15 / মোট 236টি সংবাদ | পৃষ্ঠা 1 / 16
শিরোনাম
উপকূলের প্রত্যেকটি ঘরে ঘরে সুপেয় পানির কষ্ট লাঘবে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে: শেখ ফরিদুল নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা সাভারে দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মার্কেটে প্রশাসক নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন পুলিশি হয়রানির অভিযোগে মতলব উত্তরে সিএনজি চলাচল বন্ধ গায়ে হলুদ শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল বরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো কোন অন্যায় মেনে নেওয়া হয় না: উপাচার্য ‘যারা মদিনার সনদে দেশ চালানোর কথা বলেছিল, তারা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি করছে’ পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী উদ্বৃত্ত টাকা ফেরত দিয়ে প্রশংসায় ডুমুরিয়ার ইউএনও: সাশ্রয় ১ কোটি ৩৬ লাখ টাকা উপকূলের প্রত্যেকটি ঘরে ঘরে সুপেয় পানির কষ্ট লাঘবে পানির ট্যাংক পৌঁছে দেওয়া হবে: শেখ ফরিদুল নিউইয়র্কে বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা সাভারে দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার মার্কেটে প্রশাসক নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন পুলিশি হয়রানির অভিযোগে মতলব উত্তরে সিএনজি চলাচল বন্ধ গায়ে হলুদ শেষে বাড়ি ফেরার পথে সড়কে প্রাণ গেল বরের ঢাকা বিশ্ববিদ্যালয়ে কখনো কোন অন্যায় মেনে নেওয়া হয় না: উপাচার্য ‘যারা মদিনার সনদে দেশ চালানোর কথা বলেছিল, তারা দুর্নীতি সন্ত্রাস চাঁদাবাজি করছে’ পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরে কারিগরি শিক্ষার বিকল্প নেই: শিক্ষামন্ত্রী উদ্বৃত্ত টাকা ফেরত দিয়ে প্রশংসায় ডুমুরিয়ার ইউএনও: সাশ্রয় ১ কোটি ৩৬ লাখ টাকা