নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ জুলাই ২০২৬ দুপুর ০২:৩৩:১২
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য লুমোস গ্লোবালের মাল্টি ডেস্টিনেশন এডুকেশন এক্সপো
উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার আগ্রহ দিন দিন বাড়ছে বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে। উন্নত শিক্ষাব্যবস্থা, আন্তর্জাতিক মানের ডিগ্রি এবং বৈশ্বিক কর্মসংস্থানের সুযোগের কারণে প্রতিবছরই বহু শিক্ষার্থী বিশ্বের বিভিন্ন দেশে উচ্চশিক্ষার জন্য আবেদন করছেন। এই আগ্রহী শিক্ষার্থীদের প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দিতে লুমোস গ্লোবাল (Lumos Global) আয়োজন করতে যাচ্ছে মাল্টি ডেস্টিনেশন এডুকেশন এক্সপো ২০২৬।
আগামী ১ আগস্ট ২০২৬ (শনিবার) রাজধানীর লুমোস গ্লোবাল বনানী অফিসে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে এ আয়োজন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এক্সপোতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন। ভর্তি প্রক্রিয়া, কোর্স নির্বাচন, টিউশন ফি, স্কলারশিপ, ভিসা প্রক্রিয়া এবং উচ্চশিক্ষা-পরবর্তী ক্যারিয়ার সম্ভাবনা সম্পর্কে তারা প্রয়োজনীয় পরামর্শ ও তথ্য দিতে উপস্থিত থাকবেন।
এক্সপোতে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, মালয়েশিয়া, যুক্তরাজ্য এবং মাল্টা; এই পাঁচটি জনপ্রিয় শিক্ষা গন্তব্যে উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য জানানো হবে। পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ৫০% পর্যন্ত স্কলারশিপের সুযোগ সম্পর্কেও জানতে পারবেন।
এ আয়োজনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে অন-দ্য-স্পট অ্যাপ্লিকেশন সুবিধা। এক্সপো চলাকালে যারা বিশ্ববিদ্যালয়ে আবেদন করবেন, তাদের জন্য থাকছে আকর্ষণীয় নেকব্যান্ড উপহার।
আয়োজকদের মতে, এক্সপোটি শিক্ষার্থীদের একাধিক দেশের উচ্চশিক্ষার সুযোগ একই স্থানে তুলনা করে দেখার পাশাপাশি নিজেদের শিক্ষাগত যোগ্যতা ও ভবিষ্যৎ পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গন্তব্য বেছে নিতে সহায়তা করবে। বিদেশে উচ্চশিক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের জন্য এটি একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।