নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ মার্চ ২০২৬ দুপুর ০২:৩৫:৫৮
পাকিস্তানের বিপক্ষে টস জিতে বাংলাদেশের সিরিজ জয়ের মিশন
বাংলাদেশ ক্রিকেট দল প্রথম ওয়ানডে জিতে সিরিজে এগিয়ে রয়েছে। তিন ম্যাচ সিরিজের দ্বিতীয়টিতে ১৩ মার্চ শুক্রবার স্বাগতিকদের সামনে সহজ হিসাব। জিতলেই এক ম্যাচ হাতে রেখে নিশ্চিত হবে সিরিজ। এমন দিনে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে বোলিং বেছে নিয়েছে বাংলাদেশ।
টস জিতে বাংলাদেশ
অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেন, ‘প্রথম ম্যাচে আমরা যে সাফল্য পেয়েছি, সেটি ধরে রাখতে
চাই। সিরিজ জয়ের ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’
পাকিস্তান
অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি বলেন, ‘আমাদের ব্যাটাররা নিজেদের ব্যাপারে সচেতন। তারা প্রথম
ম্যাচের ভুল আবারও করতে চায় না।’
জয় দিয়ে বছর
শুরু করেছে বাংলাদেশ। ঘরের মাঠে পাকিস্তানকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে স্বাগতিকরা।
মিরপুরের হোম অব ক্রিকেটে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বুধবার বাংলাদেশ জিতেছিল
৮ উইকেটে। ব্যাটে-বলে আধিপত্য বিস্তার করে জয় তুলে নেওয়া টাইগারদের চোখ এখন সিরিজ জয়ে।