নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ মার্চ ২০২৬ দুপুর ০২:১৭:০৯
ঢাকার ধামরাইয়ে সৌদির সাথে মিল রেখে ঈদুল ফিতর
ঢাকার ধামরাইয়ে সৌদির সাথে মিল রেখে পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
২০ মার্চ শুক্রবার সকাল সাড়ে ৭ টায় ধামরাই সদর ইউনিয়নের শরীফ ভাগ এলাকায় নারী পুরষ ৫০ মিলে ১২ তগবিরের সাথে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন মুসলিমরা।
পবিত্র ঈদুল ফিতরের নামাজে ইমামতি করেন আনোয়ার হোসেন মাহাদী।
আয়োজক কমিটি জানান,শরীফভাগ এলাকার মানুষ এর আগে ঢাকা পূর্বাচলে নামাজ আদায় করতে যেতেন।বর্তমানে পাঁচ বছর ধরে এলাকাতেই পবিত্র ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হচ্ছে । প্রথম দিকে নামাজ আদায় করতে কিছু বাঁধার সম্মুখীন হলেও বর্তমানে এখন তা হন না বলেও জানান।