সৌদি আরব প্রতিনিধি এম. মেহেদুল খাঁন
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৬ সকাল ১০:৫২:১৬
দুর্গাপূজা উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে রিয়াদে বাংলাদেশ দূতাবাস
সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সেবা গ্রহণকারী প্রবাসী বাংলাদেশিদের জন্য গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
দুর্গাপূজা উপলক্ষে আগামী ২০ ও ২১ অক্টোবর, মঙ্গলবার ও বুধবার, দুই দিন দূতাবাসের সব কার্যক্রম বন্ধ থাকবে।
রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২২ অক্টোবর, বৃহস্পতিবার থেকে দূতাবাসের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে।
এ অবস্থায় পাসপোর্ট, কনস্যুলার সেবা ও অন্যান্য দাপ্তরিক প্রয়োজনে দূতাবাসে যাওয়ার পরিকল্পনা করছেন যেসব প্রবাসী বাংলাদেশি, তাঁদের নির্ধারিত ছুটির বিষয়টি বিবেচনায় রেখে প্রয়োজনীয় কাজের সময়সূচি পরিকল্পনা করার পরামর্শ দেওয়া হচ্ছে।
তাই ভোগান্তি এড়াতে দূতাবাসে যাওয়ার আগে ছুটির সময়সূচি সম্পর্কে নিশ্চিত হয়ে প্রয়োজনীয় দাপ্তরিক কার্যক্রম সম্পন্ন করার প্রস্তুতি নিন।
প্রবাসীদের স্বার্থে গুরুত্বপূর্ণ এই তথ্যটি অন্য প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে শেয়ার করুন।
সৌদি আরব থেকে প্রবাসীদের প্রয়োজনীয় তথ্য ও সংবাদ নিয়ে, আপনাদের পাশে আছি আমরা।