ক্যাটাগরি

সামাজিক মাধ্যম

কোনাবাড়ীতে এক বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার

কোনাবাড়ীতে এক বছর পর হত্যা মামলার আসামি গ্রেফতার


গাজীপুরের কোনাবাড়ীতে বিশিষ্ট সমাজ সেবক আলোচিত নাসির উদ্দীন পালোয়ান হত্যা মামলার এজহারভুক্ত পলাতক আসামি শিহাব উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মহানগরীর জরুন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখার হোসেন। গ্রেফতারকৃত হলেন,লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানার দক্ষিণ ঘড্ডিমারী এলাকার এরশাদের ছেলে। তিনি বাবা মায়ের সাথে মহানগরীর জরুন এলাকায় সোলায়মানের বাসায় ভাড়া থাকতেন। জানা যায় ২০২৫ সালের ২৭ মে রাত ১১ টার সময় নাসির উদ্দীন পালোয়ানের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় নাসির উদ্দীন পালোয়ানকে কুপিয়ে মাথা ১৮ খন্ড করে। এসময় একই পরিবারের আরও ৬ জন গুরুতর আহত হন। দীর্ঘ প্রায় ৩৫ দিন লাইফ সাপোর্টে থাকার পর চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন। পরে নিহতের ছেলে মোঃ শাহ আলম পালোয়ান বাদী হয়ে কোনাবাড়ী থানায় ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন। এই মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এস আই) হেলাল উদ্দিন জানান,কিছু আসামি আদালত থেকে জামিনে আছেন এবং কিছু আসামি পলাতক রয়েছেন। তিনি জানান,পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ ইফতেখার হোসেন জানান,আইনি প্রক্রিয়া শেষে আজ দুপুরে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

৭ ঘন্টা আগে

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাপতি হওয়ায় বাদশা এমপিকে বগুড়া সিটি কর্পোরেশনের সংবর্ধনা

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাপতি হওয়ায় বাদশা এমপিকে বগুড়া সিটি কর্পোরেশনের সংবর্ধনা


গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মনোনীত হওয়ায় বগুড়া সদর আসনের এমপি মো: রেজাউল করিম বাদশাকে সংবর্ধনা প্রদান করেছে বগুড়া সিটি কর্পোরেশন।রোববার বেলা সাড়ে ১২টায় বগুড়া সিটি কর্পোরেশনের সভাকক্ষে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন।বগুড়া সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইদ আলীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি মোঃ রেজাউল করিম বাদশা এমপি, বগুড়া সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী সেরাজুল ইসলাম,সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম বাবু,বগুড়া মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার,সাবেক প্যানেল মেয়র শ্রী পরিমল চন্দ্র দাস। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি রেজাউল করিম বাদশা এমপি বলেন, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দেশের নগর উন্নয়ন, আবাসন, সরকারি অবকাঠামো নির্মাণ ও গণপূর্ত খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পাওয়ায় বগুড়ার উন্নয়ন ও নাগরিক সুবিধা বৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ সৃষ্টি হয়েছে।তিনি আরো বলেন, বগুড়া সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার আশ্বাসও দেন তিনি।অনুষ্ঠানে বগুড়া সিটি কর্পোরেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান বগুড়া সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

২ দিন আগে

৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর

৭ ধাপে ইউপি নির্বাচন, প্রথম ধাপ ১২ নভেম্বর


আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সাত ধাপে করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে আগামী ১২ নভেম্বর নির্বাচন শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।সোমবার (১৪ সেপ্টেম্বর) কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।তিনি বলেন, স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে প্রাক্-প্রস্তুতিমূলক সভা হয়েছে।নির্বাচন কমিশনার বলেন, দেশে মোট ইউনিয়ন পরিষদ ৪ হাজার ৫৮০টি। সাত ধাপে এসব ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপ ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর এবং তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে পারে। চতুর্থ ধাপ আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ধাপ ২৭ মে করার প্রাথমিক পরিকল্পনা রয়েছে।তিনি বলেন, প্রথম ধাপে ৮০ উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচন দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করা হতে পারে। এসব সিদ্ধান্ত প্রাথমিকভাবে নেওয়া হয়েছে।তিনি আরও বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সব নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করা হবে। তৃতীয় ধাপে এ আলোচনা হতে পারে।

২ দিন আগে

একনেকে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন

একনেকে তিন মেট্রোরেল প্রকল্প অনুমোদন


রাজধানীর তিনটি মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত একনেকের বৈঠকে প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয় বলে জানা গেছে। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমান।অনুমোদন পাওয়া প্রকল্পগুলো হলো—মেট্রোরেল লাইন-৫ সাউদার্ন রুট, মেট্রোরেল লাইন-১ এবং মেট্রোরেল লাইন-৫ নর্দান রুট।সংশ্লিষ্টরা জানান, তিনটি মেট্রোরেল প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে প্রায় আড়াই লাখ কোটি টাকা।প্রকল্পগুলোর মধ্যে জাপানের আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (জাইকা) অর্থায়নে এমআরটি লাইন-১ (বিমানবন্দর-কমলাপুর) ও এমআরটি লাইন-৫ নর্দান (হেমায়েতপুর-ভাটারা) প্রকল্পের সংশোধিত ব্যয় প্রস্তাব রয়েছে। পাশাপাশি এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে নতুন এমআরটি লাইন-৫ সাউদার্ন (গাবতলী-দাশেরকান্দি) প্রকল্প অনুমোদন পেয়েছে।পরিকল্পনা কমিশন সূত্র জানায়, শুরুতে একনেকের মূল এজেন্ডায় শুধু এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পটি উপস্থাপনের কথা ছিল। তবে পরে সমন্বিত অগ্রগতির বিষয়টি বিবেচনায় নিয়ে জাপানের অর্থায়নে বাস্তবায়নাধীন এমআরটি লাইন-১ ও এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পের ব্যয় ও মেয়াদ সংশোধনের প্রস্তাবও একই সভায় উপস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।জাইকার অর্থায়নে ৩১ দশমিক ২৪ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা। ২০ কিলোমিটার দৈর্ঘ্যের এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা।আর ১৩ দশমিক ১০ কিলোমিটার পাতালপথসহ মোট ১৭ দশমিক ২০ কিলোমিটার দৈর্ঘ্যের এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা।

৮ ঘন্টা আগে

কসবা সীমান্তসহ বিভিন্ন এলাকায় বিজিবির অভিযান

কসবা সীমান্তসহ বিভিন্ন এলাকায় বিজিবির অভিযান

১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২৯:৫৫

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদের-আরাফাতসহ ৭ জনের মৃত্যুদণ্ড

১৫ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:৫২

চরফ্যাশনে স্কুল শিক্ষিকার স্বামী নিখোঁজ, অপহরণের আশঙ্কা পরিবারের

চরফ্যাশনে স্কুল শিক্ষিকার স্বামী নিখোঁজ, অপহরণের আশঙ্কা পরিবারের

১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:৪২:২২

বিশ্ববাজারে সোনার দাম উর্ধ্বমূখী

বিশ্ববাজারে সোনার দাম উর্ধ্বমূখী

১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৫:৩৫

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় মঙ্গলবার

মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মামলার রায় মঙ্গলবার

১৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৯:১৯

৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ

৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ

১৫ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:৫৬:৪৫

ময়মনসিংহ মেডিকেলে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৬ জন নিহত

ময়মনসিংহ মেডিকেলে আগুন, হুড়োহুড়ি করে নামতে গিয়ে ৬ জন নিহত

১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:০০:২৯

আলোচিত নুসরাত হত্যা, ৭ বছর পর মায়ের সাথে  মুক্তি পেলেন মোবাশ্বেরা খানম রাথী

আলোচিত নুসরাত হত্যা, ৭ বছর পর মায়ের সাথে মুক্তি পেলেন মোবাশ্বেরা খানম রাথী

১৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:৪৪:২১

মালয়েশিয়ায় মাটিচাপা পড়ে টুঙ্গিপাড়ার প্রবাসী শরিফুল নিহত

মালয়েশিয়ায় মাটিচাপা পড়ে টুঙ্গিপাড়ার প্রবাসী শরিফুল নিহত

১৪ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৬:২৩:৩৯

সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি: এবি পার্টি

সিন্ডিকেট বদলেছে, কিন্তু কাঠামো বদলায়নি: এবি পার্টি

১৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২১:৩৫

কসবা সহ বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবির অভিযান

কসবা সহ বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবির অভিযান

১৬ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৮:১৭

1–15 / মোট 105টি সংবাদ | পৃষ্ঠা 1 / 7
শিরোনাম
গুরুতর অপরাধের মূলে মাদক ও জুয়ার সংশ্লিষ্টতা পাওয়া যায়: স্বরাষ্ট্রমন্ত্রী সুদানে খনি ধসে অন্তত ৬০ শ্রমিকের প্রাণহানি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল : গুলশানের ওসির পর ডিসিকে প্রত্যাহার একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ ‘সাজাপ্রাপ্তদের ফেরতের বিষয়ে ভারত থেকে সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি’ ভারতীয় যুদ্ধজাহাজকে পাকিস্তানি জাহাজের ধাক্কা, নয়াদিল্লির প্রতিবাদ জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ মক্কায় ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির মতলব উত্তরের নিশ্চিন্তপুর বাজারে অনুমোদনহীন মেলা বন্ধ ঈশ্বরদীতে প্রস্তাবিত ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প এলাকা পরিদর্শন করলেন প্রকল্পসংশ্লিষ্টরা টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর পাশে এনসিপি গুরুতর অপরাধের মূলে মাদক ও জুয়ার সংশ্লিষ্টতা পাওয়া যায়: স্বরাষ্ট্রমন্ত্রী সুদানে খনি ধসে অন্তত ৬০ শ্রমিকের প্রাণহানি কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের মিছিল : গুলশানের ওসির পর ডিসিকে প্রত্যাহার একাদশে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ ‘সাজাপ্রাপ্তদের ফেরতের বিষয়ে ভারত থেকে সুনির্দিষ্ট উত্তর পাওয়া যায়নি’ ভারতীয় যুদ্ধজাহাজকে পাকিস্তানি জাহাজের ধাক্কা, নয়াদিল্লির প্রতিবাদ জুলাই স্মৃতি জাদুঘরের মহাপরিচালক হলেন এহসান মাহমুদ মক্কায় ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের মক্কায় হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: জামায়াত আমির মতলব উত্তরের নিশ্চিন্তপুর বাজারে অনুমোদনহীন মেলা বন্ধ ঈশ্বরদীতে প্রস্তাবিত ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প এলাকা পরিদর্শন করলেন প্রকল্পসংশ্লিষ্টরা টুঙ্গিপাড়ায় ধর্ষণের শিকার নারীর পাশে এনসিপি