নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:২০:৫৮
মন্ত্রী হওয়ার ডাক পেয়েছেন এহসানুল হক মিলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে তারেক রহমানের মন্ত্রিসভায় মন্ত্রী হওয়ার ডাক পেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য আ ন ম এহসানুল হক মিলন।
১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার আ ন ম এহসানুল হক মিলনের একান্ত সচিব এম এ ফয়েজ এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, একটু আগে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি কল করেছিলেন। স্যার শপথ অনুষ্ঠানে থাকায় আমি কল রিসিভ করেছি। তাকে মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে নির্বাচিত করা হয়েছে।