রাজিব মাহমুদ, সাভার প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৬ রাত ০৭:৪৭:৫৮
অপরাধের সঙ্গে দলের কেউ জড়িত থাকলেও তাকে কোনো ছাড় দেওয়া হবে না: আমান
রবিবার (১০ মে) বিকেলে সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নে একাধিক সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন।
এদিন তেঁতুলঝোড়া ইউনিয়নের দীর্ঘদিনের জনদুর্ভোগ লাঘবে পশ্চিম ব্যাংকটাউন সড়ক, আরিচা রোড থেকে রাজাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আমানউল্লাহ আমান।
তিনি বলেন, জনগণের ভোগান্তি দূর করতে পর্যায়ক্রমে এলাকার সব কাঁচা রাস্তা পাকাকরণ করা হবে। উন্নয়ন কাজে গুণগত মান বজায় রাখার নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, “বিএনপি জনগণকে যে প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করেই ছাড়ে।”
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।