নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১২:৫৫:৫৪
তারেক রহমানের সাথে ড.খন্দকার মোশাররফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ
বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন কুমিল্লা-১ (দাউদকান্দি ও মেঘনা) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. খন্দকার মোশাররফ হোসেন।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গুলশান কার্যালয়ে এ সাক্ষাৎ করেন ড. খন্দকার মোশাররফ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের আপিল বিভাগের এডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন এবং ড.মোশাররফের মেয়ের জামাতা রাইসুল ইসলাম রিকো।
উল্লেখ্য, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদের সবচেয়ে বয়োজ্যষ্ঠ সদস্য হলেন ড. খন্দকার মোশাররফ হোসেন।