নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬ রাত ০৬:৫৮:১৯
আবুল হাশেমকে আহ্বায়ক করে কুমিল্লা উত্তর জেলা বিএনপি'র নতুন আহ্বায়ক কমিটি
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাশেমকে আহ্বায়ক করে ৭ সদস্য বিশিষ্ট কুমিল্লা উত্তর জেলা বিএনপির নতুন আহবায়ক কমিটি (আংশিক) ঘোষণা করেছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে। কমিটির ৭জন যুগ্ম আহ্বায়ক হচ্ছে, সৈয়দ তৌফিক আহমেদ মীর, আব্বাস উদ্দিন আহমেদ, মো. মহিউদ্দিন, এ্যাডভোকেট তৌহিদুল ইসলাম বাবু, ব্যারিস্টার রিজভী উল আহ্সান মুন্সি, ওসমান গণি ভূইয়া ও সুফিয়া খাতুন।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন এক অভিনন্দন বার্তায় বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল হাশেমকে আহবায়ক করে নবগঠিত কুমিল্লা উত্তর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। ড.খন্দকার মারুফ দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, আহবায়ক আলহাজ্ব আবুল হাশেমের নেতৃত্বে আগামী দিনে কুমিল্লা উত্তর জেলা বিএনপি, ৭টি উপজেলা এবং ২টি পৌর বিএনপিকে আরও শক্তিশালী ও তৃণমূল নেতাকর্মীদের সুসংগঠিত করতে সক্ষম হবেন।
উল্লেখ্য, নবনিযুক্ত আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো.আবুল হাশেম কুমিল্লা উত্তর জেলা বিএনপির বিদ্যমান কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্বে নিয়োজিত ছিলেন। আলহাজ্ব আবুল হাশেম ৪ মেয়াদে গৌরীপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসাবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। একজন সমাজসেবী হিসাবে এলাকায় তার যথেষ্ট সুখ্যাতি রয়েছে। ফ্যাসিস্ট হাসিনা সরকারের সময়ে দাউদকান্দি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনকালে
আবুল হাশেম চেয়ারম্যান জেল-জুলুম, নিপীড়ন উপেক্ষা করে আন্দোলনে বলিষ্ঠ নেতৃত্ব দিয়েছেন।
বর্তমান আহবায়ক কমিটিকে আগামী ৩ মাসের মধ্যে সন্মেলনের মাধ্যমে পুর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেয়া হয়েছে।