নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬ দুপুর ০২:৩২:১৯
প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ একটি নতুন পথচলার দিকে এগিয়ে যাচ্ছে: রিজভী
বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এখন অন্তত মানুষ নির্ভয়ে কথা বলতে পারছে এবং মত প্রকাশের জন্য গুম বা খুনের শিকার হওয়ার আশঙ্কা নেই।
২২ মার্চ রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ একটি নতুন পথচলার দিকে এগিয়ে যাচ্ছে। তিনি যে স্বপ্ন দেখিয়েছেন, তা বাস্তবায়নে সময় লাগলেও দেশ ধীরে ধীরে অগ্রসর হচ্ছে।
নতুন গণতান্ত্রিক যাত্রাকে সফল করতে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, এই প্রক্রিয়ায় সব শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসতে হবে।
অপপ্রচারকারীদের সমালোচনা করে রিজভী বলেন, যারা কুৎসা রটনা করছে, শেষ পর্যন্ত তাদের গায়েই ফ্যাসিবাদের তকমা লেগে যাবে। তিনি দাবি করেন, বর্তমান পরিস্থিতিতে সমালোচনা করলেও কেউ রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হচ্ছেন না।