নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬ দুপুর ০১:৪২:৩৪
নবীর আদর্শ অনুসরণে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা হবে: রিজভী
নবীর আদর্শ অনুসরণ করলে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠা হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
২৬ আগস্ট বুধবার সকালে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিলে তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবির রিজভী বলেন, প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা গণমাধ্যমে জবাবদিহীতা করে যাচ্ছে। আর প্রধানমন্ত্রী গুরু দায়িত্ব পালন করছেন।
এ সময় দেশের পরিস্থিতি নিয়ে তিনি বলেন, পরিস্থিতি খারাপ হয়েছে তা বলবো না, তবে এখান থেকে উত্তরণ দরকার। আর সকল সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে হবে।
রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় অপরাধীকে দ্রুত ধরায় সরকারকে ধন্যবাদ দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, মানুষ শান্তিতে থাকতে চায়, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে।