নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৫ মার্চ ২০২৬ দুপুর ০২:১৯:৫৫
দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় কল্যাণ পার্টির ইফতার ও দোয়া
দেশ ও দেশের মানুষের সমৃদ্ধি কামনায় ইফতার ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ কল্যাণ পার্টি।
বুধবার (৪ মার্চ) রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজন করা হয় এই ইফতার ও দোয়া মাহফিলের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব:) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।
ইফতার মাহফিলে বাংলাদেশ কল্যাণ পার্টির কেন্দ্রীয় ও বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
দোয়া মাহফিলের আগে দলটির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বলেন, 'আমরা এক কঠিন সময় পার করছি। এই সময়ে আধ্যাত্মিক শক্তি ও ধৈর্যই আমাদের পথ দেখাতে পারে। ইরান ও মধ্যপ্রাচ্যের শান্তি যেমন বিশ্ব রাজনীতির জন্য জরুরি তেমনি আমাদের দেশের অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষায়ও সাধারণ মানুষের সচেতনতা একান্ত প্রয়োজন।'
অনুষ্ঠানে বর্তমান বিশ্ব পরিস্থিতি এবং বিশেষ করে ইরান ও মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। ইফতারের পূর্ব মুহূর্তে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।