দাউদকান্দির রায়পুরে ঈদ পূনর্মিলনী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬ রাত ১১:৫৩:০২
তারেক রহমানের নেতৃত্বে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠেবে: আবদুল লতিফ ভূইয়া
'প্রধানমন্ত্রী তারেক রহমানের গতিশীল নেতৃত্বে আগামী দিনে একটি উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠেবে'- বলে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেছেন, বিশিষ্ট সমাজসেবী ও দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম.এ লতিফ ভূইয়া।
তিনি বলেন, মাত্র মাসখানেক সময়ের মধ্যে তারেক রহমান 'ফ্যামিলি কার্ড বিতরণ' ও 'খাল খনন কর্মসূচী' উদ্বোধনসহ রাষ্ট্রীয় অনেক জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পদক্ষেপ গ্রহণ করেছেন। এসব দেখে মানুষ খুবই উৎফুল্ল ও আশাবাদী হয়ে উঠেছে। দীর্ঘ ১৬ বছর ফ্যাসিস্ট সরকারের দু:শাসনে নিষ্পেষিত জাতির ক্রান্তিলগ্নে এক মহানায়ক হয়ে তিনি (তারেক রহমান) রাষ্ট্রের হাল ধরেছেন। ইনশাআল্লাহ, তারেক রহমানের গতিশীল নেতৃত্বে দ্রুতই বাংলাদেশ উন্নত ও সমৃদ্ধ জাতি হিসাবে মাথা উঁচু করে দাঁড়াবে। তাঁর গৃহীত এইসব সিদ্ধান্ত ও কর্মসূচির ফলে দেশে খাদ্য উৎপাদনে বিপ্লব ঘটবে এবং মানুষের মধ্যে বিশেষ করে সমাজের খেটে খাওয়া অসচ্ছল ও কৃষক পরিবারে সচ্ছলতা ফিরে আসবে'।
এম.এ লতিফ ভূঁইয়া আজ শনিবার বিকেলে দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের রায়পুর বাজারে স্থানীয় বিএনপি অফিসে ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এইসব কথা বলেন।
তিনি বলেন, শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯৭৭ সালের ঐতিহাসিক খাল খনন কর্মসূচী ছিলো একটি কৃষি ও জনবান্ধব প্রকল্প। তিনি (শহিদ জিয়া) স্থানীয় জনগণকে সরাসরি উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে 'কাজের বিনিময়ে খাদ্য' কর্মসূচি চালু করেছিলেন। সফল রাষ্ট্রনায়ক শহিদ জিয়ার সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই খাল খনন কর্মসূচী আবারও চালু করেছেন। এতে সর্বস্তরের জনগণের মধ্যে ব্যাপক সাড়া পড়েছে। সর্বত্র বিরাজ করছে,বিপুল আনন্দ উচ্ছ্বাস। লতিফ ভূঁইয়া বলেন,খাল খনন কর্মসূচির ফলে কৃষিকাজে সেচ ব্যবস্থা, পরিবেশের ভারসাম্য রক্ষা, বন্যা নিয়ন্ত্রণ, পানি সম্পদ ব্যবস্থাপনা এবং স্থানীয় অর্থনীতিতে এক ইতিবাচক প্রভাব ফেলবে। এ ছাড়াও পানির সমস্যা সমাধান হবে এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, অতীতের মতো দাউদকান্দি উপজেলায় দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ব্যবসাসহ নানা ধরনের অপরাধী কর্মকাণ্ড আর চলবে না। এইসব সামাজিক ব্যাধি দমন করতে বর্তমান সরকারের অবস্থান জিরো টলারেন্স। আইন শৃঙ্খলা বাহিনীও কঠোর অবস্থানে রয়েছেন। কাউকে ছাড় দেয়া হবে না। অপরাধ করে কেউ রক্ষা পাবে না।
শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সততার আদর্শে উজ্জীবীত হয়ে মানুষের সুখে-দুঃখে পাশে থেকে রাজনীতি করার জন্য বিএনপি নেতা এম. এ লতিফ ভূঁইয়া দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানান।
জিংলাতলী ইউনিয়ন বিএনপির সভাপতি মো.আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.আনোয়ার হোসেন আনন্দ, জিংলাতলী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো.কফিলউদ্দিন,সাধারণ সম্পাদক মো.জাহাঙ্গীর হোসেন,মহিলা দল নেত্রী বিউটি আক্তার, বিএনপি নেতা মো.মজলিস মিয়া,জাহিদ আলম সওদাগর ও মো.আলমগীর মিয়াজি প্রমুখ। এর আগে দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ, রায়পুর ষ্টেশন ও মালিগাঁওয়ে স্থানীয় বিএনপি আয়োজিত পৃথক ৩টি ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানে এম.এ লতিফ ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।