নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৬ বিকাল ০৫:৩৬:২৭
ওয়াকআউট করেই ফেসবুকে হাসনাতের ‘গেট আউট’ পোস্ট
বিরোধীদলের ওয়াকআউটের মধ্যদিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনটি বেশ উত্তপ্ত হয়ে উঠেছে। রাষ্ট্রপতির বক্তব্যকে ঘিরে জামায়াত নেতৃত্বাধীন বিরোধী জোট এ ওয়াকআউট করে।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেলে ওয়াকআউটের পরপরই এনসিপির সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ ফেসবুকে পোস্ট করেন।
ওই পোস্টে তিনি ইংরেজিতে মাত্র ৩টি শব্দ লেখেন—‘Get out Chuppu’।
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সবার ধারণা এখানে ‘Chuppu’ শব্দটি দিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে বোঝানো হয়েছে। রাজনৈতিক অঙ্গনে তিনি ‘চুপ্পু’ নামেই পরিচিত।
পোস্টটিতে ৩৮ মিনিটে ২ লাখ ১২ হাজারের বেশি রিঅ্যাক্ট, ১৭ হাজারের মতো কমেন্ট পড়েছে।
তবে এ বিষয়ে হাসনাত আব্দুল্লাহর পক্ষ থেকে এখনো কোনো বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।
তার এই সংক্ষিপ্ত মন্তব্য ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।