নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৩৩:২৯
ধানমন্ডিতে আ.লীগের ঝটিকা মিছিলকালে আটক ৮
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৬টায় ধানমন্ডি ২ নম্বর সড়কের স্টার কাবাব রেস্তোরাঁর সামনে থেকে তাদের আটক করে ধানমন্ডি থানা পুলিশ।
থানা সূত্র জানায়, মিছিলের খবর পেয়ে টহলরত মোবাইল টিম ঘটনাস্থলে পৌঁছালে অংশগ্রহণকারীরা ছত্রভঙ্গ হয়ে পালানোর চেষ্টা করেন।
এসময় সাতজন নারীকে আটক করা হয়। পাশাপাশি তাদের বহনকারী একটি মাইক্রোবাস জব্দ করা হয়েছে এবং চালককেও আটক করা হয়েছে। তবে আটককৃতদের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে ঘটনাস্থল থেকে সাতজন নারীকে আটক করা হয়েছে। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।’
আটকদের বিরুদ্ধে থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।