নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ মে ২০২৬ রাত ০৬:০৭:০৭
এনসিপি প্রতিনিধি দলকে দেখে উচ্ছ্বসিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মি. ভলকার তুর্ক। অনুষ্ঠান শেষে এনসিপি প্রতিনিধি দলকে সেখানে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন তিনি। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে বিশ্বব্যাপী তাঁর অফিস বিভিন্ন দেশ ও জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে বলে জানা যায়।
এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় বাংলাদেশ সফর করেছিলেন ভলকার তুর্ক। সেই সফরেও তিনি মানবাধিকার পরিস্থিতি পর্যবেক্ষণ ও বিভিন্ন অংশীজনের সঙ্গে মতবিনিময় করেন।
এদিকে, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিজ ফোরাম ২০২৬ এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শহরগুলোতে মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন, নাগরিক অধিকার সুরক্ষা এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।