রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও নির্মম হত্যাকাণ্ডের শিকার দ্বিতীয় শ্রেণির ছাত্রী রামিসা আক্তারের বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বৃহস্পতিবার (২১ মে) সন্ধ্যা ৭টা থেকে সচিবালয়ে চলমান মন্ত্রিসভার বৈঠকের পর রাজধানীর পল্লবীতে রামিসার বাসায় যাবেন তিনি। রাত ৯টায় শেষ হওয়ার কথা রয়েছে ওই বৈঠক।আজ রাতে এ তথ্য নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ। তিনি জানিয়েছেন, রামিসার বাসায় গিয়ে তার পরিবার-পরিজনের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং তাদের সান্ত্বনা দেবেন প্রধানমন্ত্রী।এরআগে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম হক রামিসাদের বাসায় গিয়ে সমবেদনা জানিয়েছেন। আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী রামিসা হত্যার বিচার দ্রুত নিশ্চিত করার কথা জানিয়েছেন।রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেফতার আসামির দ্রুত দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্নস্থানে। গত মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুরের পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে রামিসার মস্তকবিহীন দেহ এবং পরে বাথরুম থেকে খণ্ডিত মাথা উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে। পরে মূল অভিযুক্ত সোহেল রানাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ঘাতক সোহেল রানা।
৫৩ মিনিট আগে
শুধু পদ্মা ব্যারাজ নয়, তিস্তা ব্যারাজ প্রকল্পও বর্তমান সরকার হাতে নেবে বলে অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (২০ মে) বিকেলে গাজীপুরে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন শেষে সুধী সমাবেশে যোগ দিয়ে এ অঙ্গীকার করেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, ‘পদ্মা ব্যারাজ প্রকল্প হাতে নিচ্ছে সরকার। শুষ্ক মৌসুমে কৃষি জমিতে পানি সরবরাহ স্বাভাবিক রাখতে এ পদ্মা ব্যারাজ করা হবে। অনেকে সস্তা জনপ্রিয়তার জন্য অনেক কথা বলতে পারেন। কিন্তু বর্তমান সরকার আবারও অঙ্গীকার করছে, পদ্মা ব্যারাজ শুধু নয় তিস্তা ব্যারাজ প্রকল্পও হাতে নেবে সরকার।’ ভূগর্ভস্থ পানি ব্যবহার বিপদজনক উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এর সঙ্গে দুর্যোগও জড়িত। ভূগর্ভস্থ পানি শূন্য হচ্ছে, মাটির নিচে পানি থাকছে না, কৃষক পানি পাচ্ছে না। নির্বাচনী প্রতিশ্রুতি হিসেবে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে সরকার।’ খাল খনন কর্মসূচি রাজনৈতিক প্রতিশ্রুতি নয় বরং কৃষি, দুর্যোগ ও ভূমিকম্পের সঙ্গেও সম্পর্কিত বলে মন্তব্য করেন সরকার প্রধান। তিনি বলেন, ‘প্রাকৃতিক দুর্যোগ আসবে যা নিয়ন্ত্রণ করা যায় না। বাসস্থানের জন্য অন্যান্য অবকাঠামো নির্মাণ হচ্ছে, গাছপালা কাটা যাচ্ছে। ফসলি জমি থাকছে না। যে দুর্যোগ ব্যবস্থাপনা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নির্মাণ হতে যাচ্ছে, সেখানে অনেকে দুর্যোগ সম্পর্কে প্রশিক্ষণ নেবে।’ তারেক রহমান বলেন, ‘গরিব দেশ আমরা, সম্পদ কম। সম্পদকে রক্ষা করতে পারলে উন্নত দেশে উন্নীত করতে পারব। প্রকৃতিকে ঠিক রাখতে হবে।’ প্রকৃতিকে বিরক্ত না করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্যোগ মোকাবিলা সম্পূর্ণভাবে করা যাবে না ঠিকই, কিন্তু দেশের মানুষ সচেতন না হলে প্রকৃতিকে বাঁচানো সম্ভব নয়।’
১ দিন আগে
প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জেতায় বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।বুধবার (২০ মে) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সফরকারীদের ৭৮ রানে হারিয়েছে স্বাগতিকরা। এর আগে মিরপুরে প্রথম টেস্টে ১০৪ রানে জিতেছিল বাংলাদেশ।২-০ ব্যবধানে সিরিজ জেতার পাশাপাশি পাকিস্তানকে হোয়াইটওয়াশ করলো বাংলাদেশ ক্রিকেট দল।এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এলো বাংলাদেশ। বাংলাদেশের অর্জন ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট। ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে ছয়ে অবস্থান করছে ভারত।আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের এমন সাফল্য অব্যাহত থাকবে এবং এই অর্জন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও অনুপ্রাণিত করবে বলে মনে করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দলীয় ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ ক্রিকেট দল ভবিষ্যতে বিশ্বমঞ্চে আরও এগিয়ে যাবে। তিনি খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
১ দিন আগে
বাংলাদেশ আনসার বাহিনী তাদের ওপর নিয়োজিত দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন প্রযুক্তি ও দেশে-বিদেশে কর্মসংস্থান তৈরিতে বিশেষ ভূমিকা রাখছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে তারা কর্মসংস্থানের পাশাপাশি দক্ষ জনশক্তি তৈরিতে বিশেষ ভূমিকা রাখবে বলে তিনি আশা করেন।২০ মে বুধবার সকাল ১০টায় গাজীপুরের সফিপুরে অবস্থিত বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমির মিলনায়তনে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ-২০২৬ : ব্যুত্থান মহড়া প্রদর্শনী অনুষ্ঠানে যোগদান করে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলোর নিরাপত্তায় আনসার বাহিনীর সদস্যরা নিরলসভাবে কাজ করে থাকে। গ্রাম থেকে শহর বন্দর এবং পার্বত্য চট্টগ্রামের দুর্গম অঞ্চলগুলোতে আনসার বাহিনী দায়িত্বের সঙ্গে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। দেশে অস্থিতিশীল ও অরাজকতা শুরু হয়েছিল। দেশের শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে আনসার বাহিনীর সদস্যরা গ্রাম ও শহরে আনসার বাহিনী একত্র হয়ে কাজ করেছে। দুর্যোগকালে আনসার বাহিনী দেশের মানুষের সেবা নিশ্চিত করেছে। তাদের এমন কর্মকাণ্ডের কারণে এই বাহিনী একটি স্বতন্ত্র ও শৃঙ্খলা বাহিনীর মর্যাদা লাভ করেছে। প্রধানমন্ত্রী আরও বলেন, আনসার বাহিনী তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশে ও বিদেশে কর্মসংস্থান তৈরিতে বিশেষ ভূমিকা রাখছে। নানা ধরনের প্রযুক্তি তৈরির পাশাপাশি বাহিনীর ১৩ হাজারের বেশি ফ্রিলান্সিং ও ফিল্ড ভিডিপি সদস্যরা বিভিন্ন জাতি গোষ্ঠীর মধ্যে আস্থা ও সম্প্রতি জোরদারে সক্রিয় ভূমিকা রাখছে। একই ভাবে নগর এলাকায় টিডিভি সদস্যরা শহরে নিরাপত্তায় ভূমিকা রাখছে। ফলে শুধু নিরাপত্তা রক্ষা নয় সামাজে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবেও ভূমিকা রাখছে। তাদের এমন নিয়মিত কার্যক্রমের পাশাপাশি সঞ্জিবন প্রকল্পের মাধ্যমে সহায়তা প্রধান করে কর্মসংস্থান তৈরি করছে। তাদের বিভিন্ন ওয়েবসাইট ও আনসার ওয়েল ফেয়ার ট্রাস্টের মাধ্যমে বিদেশে দক্ষ জনশক্তি তৈরিতে ভূমিকা রাখবে। এই বিপুল সংখ্যক কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘ অভিজ্ঞতায় তাদের ভিশন এবং নির্দিষ্ট কর্ম পরিকল্পনা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এর আগে সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনসার ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন। পরে তিনি আনসারদের মৌলিক প্রশিক্ষণ ও কুচকাওয়াজ অনুষ্ঠান উপভোগ শেষে আনসার বাহিনীর মিলনায়তনে যোগদান করে বক্তব্য রাখেন। পরে দেশের প্রতিটি জেলায় নিয়োজিত আনসার বাহিনী সদস্যদের সমস্যা জানতে চান।
১ দিন আগে