নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৬ সকাল ১০:৩৫:৪২
খাল পুনঃখনন করতে যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
উলশী খাল পুনঃখননের সূচনা করতে যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (২৭ এপ্রিল) সকাল সোয়া ১০টায় সরকারপ্রধান যশোর বিমান বন্দরে পৌঁছান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।