নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৫ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:১৬:০২
রমজানে অফিস সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা
ঘোষিত সময় অনুযায়ী রমজানে অফিস শুরু হবে সকাল ৯টায়। শেষ হবে বেলা সাড়ে তিনটায়।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। তিনি বলেন, সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অফিস চলবে। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত ১৫ মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে।
তবে ব্যাংক, বিমা, সুপ্রিম কোর্ট, অন্যান্য স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠান নিজস্ব সুবিধা অনুযায়ী অফিস সূচি নির্ধারণ করবে।
চাঁদ দেখা সাপেক্ষে ১৯ কিংবা ২০ ফেব্রুয়ারি রোজা শুরু হতে পারে।