নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ রাত ০৬:২৫:৩৮
এবার পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান খান
এবার পদত্যাগ করলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. এমরান খান। মঙ্গলবার (২১ জুলাই) রাষ্ট্রপতির উদ্দেশে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে তিনি নিজের পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে এমরান খান বলেন ‘বাংলাদেশের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে ২০২৪ সালের ২৮ আগস্ট নিয়োগপ্রাপ্ত হই। আমি আমার ব্যক্তিগত কারণে উক্ত পদ হতে আজ পদত্যাগ করলাম।’
পদত্যাগের কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে আমার ব্যক্তিগত ল চেম্বারের কাজ ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এখন আমি ব্যক্তিগত প্র্যাকটিসে সময় দিতে চাই। এ কারণে পদত্যাগ করেছি।’