নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৬ বিকাল ০৫:২৩:৫৯
অ্যাপোলো ক্লিনিকের সঙ্গে বাংলাদেশ পাইপ এন্ড টিউবওয়েল মার্চেন্টস্ এসোসিয়েশনের সমঝোতা স্মারক সই
ভারতের বিশ্বখ্যাত অ্যাপোলো হাসপাতালের সহযোগী প্রতিষ্ঠান অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডির সঙ্গে বাংলাদেশ পাইপ এন্ড টিউবওয়েল মার্চেন্টস্ এসোসিয়েশনে ১০ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
এই চুক্তির আওতায় এসোসিয়েশনের সদস্যবৃন্দ, তাদের পরিবার, কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট পরিবারের সদস্যরা চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা ও বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণে বিশেষ মূল্যছাড়সহ নানা সুবিধা উপভোগ করতে পারবেন।
এসোসিয়েশনের নেতৃবৃন্দ জানান, সদস্যদের কল্যাণ ও স্বাস্থ্যসেবা সহজলভ্য করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
তারা আশা প্রকাশ করেন, অ্যাপোলো ক্লিনিক ধানমন্ডির সঙ্গে এই সমঝোতা সদস্যদের উন্নত, মানসম্মত ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।