নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ মে ২০২৬ সকাল ০৯:১২:২১
রাজধানীর অলিগলিতে চলছে পশু কোরবানি
ঈদুল আজহার নামাজের পর মহান আল্লাহর অপার অনুগ্রহ লাভের আশায় রাজধানীর অলিগলিতে পশু কোরবানি শুরু হয়েছে। বিভিন্ন এলাকায় কোরবানির পশু জবাইয়ে ব্যস্ত সময় পার করছেন নগরবাসী।
২৮ মে বৃহস্পতিবার সকাল ৭টায় ঈ দুল আজহার নামাজ আদায় করেই কো রবানি দেওয়া শুরু করেন ধর্মপ্রাণ মুসলমানরা। নগরবাসী ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়েই পালন করছেন ঈ দুল আজহা।
সকালে রামপুরার জামতলায় গলিতে দেখা যায়, কয়েকজন যুবক মিলে গরু জবাইয়ের প্রস্তুতি নিচ্ছেন। সেখানে দাঁড়িয়ে ছিলেন শিশুসহ নানা বসয়সীর মানুষ। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মহিউদ্দিন বলেন, কো রবানি শুধু পশু জবাই নয়, এটি ত্যাগের শিক্ষা দেয়। আমরা প্রতিবছর পরিবারের সবাই একত্রিত হয়ে কো রবানি করি। এতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হয়।