নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৬:২৬:০৮
ঢাকার মেয়র পদে নির্বাচন করবেন ইনকিলাব মঞ্চের জাবের
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
ঢাকসুর মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক ও ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতেমা তাসনিম ঝুমা ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী তাকে এই গুরুত্বপূর্ণ পদের জন্য মনোনীত করা হচ্ছে।
আব্দুল্লাহ আল জাবের ইনকিলাব মঞ্চের সদস্যসচিব হিসেবে রাজপথে সক্রিয় ভূমিকা পালন করছেন।
বিশেষ করে, হাদির হত্যার বিচার দাবিতে গড়ে ওঠা আন্দোলনে তার নেতৃত্ব তাকে সাধারণ মানুষের কাছে ব্যাপক পরিচিতি ও আলোচনার কেন্দ্রে নিয়ে আসে।