নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৬ রাত ০৯:১১:০০
প্রধান তথ্য কর্মকর্তা হলেন সাংবাদিক আবদাল আহমেদ
তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা হলেন জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দ আবদাল আহমেদ।
রোববার (২৬ এপ্রিল) তাকে এই পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, অন্য কোনো পেশা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম সম্পর্ক পরিত্যাগের স্বার্থে এক বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দেয়া হয়েছে।
আবদাল আহমেদ বর্তমানে দৈনিক আমার দেশের নির্বাহী সম্পাদক। জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটিতে দীর্ঘদিন ধরে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। তিনি প্রেসক্লাবের ২০১১-২০১২ ও ২০১৩-২০১৪ মেয়াদে নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন।