নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:০৮:২৮
দুর্নীতি অতিক্রম করে এগিয়ে যেতে হবে: নজরুল ইসলাম খান
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, দেশের বিভিন্ন প্রতিষ্ঠান দুর্নীতি, অনাচার, আত্মীয়করণ ও দলীয়করণের কারণে ধ্বংসের পথে চলে গেছে। এই পরিস্থিতি অতিক্রম করেই দেশের জন্য কাজ করতে হবে।
২১ ফেব্রুয়ারি শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর তেজগাঁওয়ে তিনি এ সব কথা বলেন।
নজরুল ইসলাম খান বলেন, একুশের চেতনা আমাদের ৬৯-এর গণভ্যুত্থান, ৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর আন্দোলনের পথে নিয়ে গেছে। ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। দেশের তরুণ জনগোষ্ঠী বিশাল এবং এটি অনেক দেশে দেখা যায় না। যদি তাদের সক্ষমতা কাজে লাগানো যায়, তবে দেশ অনেকদূর এগিয়ে যাবে।
তিনি আরও বলেন, যদি আমরা আমাদের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে পারি, তাহলে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে। এই লক্ষ্যে সবার সহযোগিতা প্রয়োজন।