নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৩৪:৩৮
বিপিটিএমএ’র নিজস্ব কার্যালয় সম্প্রসারণ, ফ্লোর ক্রয়ে বায়না চুক্তি সম্পন্ন
বাংলাদেশ পাইপ এন্ড টিউবওয়েল মার্চেন্টস এসোসিয়েশেনের (বিপিটিএমএ) নিজস্ব কার্যালয় সম্প্রসারণের লক্ষ্যে ফ্লোর ক্রয়ে বায়না চুক্তি সম্পন্ন করা হয়েছে।
২৮ এপ্রিল মঙ্গলবার সংগঠনের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন জেবুল স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহ্যবাহী ব্যবসায়িক সংগঠন বাংলাদেশ পাইপ এন্ড টিউবওয়েল মার্চেন্টস এসোসিয়েশন (BPTMA)-এর নিজস্ব কার্যালয়ের সম্প্রসারণের লক্ষ্যে একটি ফ্লোর ক্রয়ের জন্য বায়না চুক্তি সফলভাবে সম্পন্ন হয়েছে। এটি নিঃসন্দেহে আমাদের সংগঠনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই অর্জন সম্ভব হয়েছে আপনাদের—সম্মানিত সদস্যবৃন্দের অবিচল সহযোগিতা, আস্থা ও সমর্থনের মাধ্যমে। পাশাপাশি বর্তমান বোর্ডের সম্মানিত সভাপতি ও সকল সদস্যের ঐক্যবদ্ধ প্রচেষ্টা, দূরদর্শী নেতৃত্ব এবং আন্তরিক নিষ্ঠা এ সফলতার মূল চালিকাশক্তি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আজকের এই সাফল্য শুধু একটি ফ্লোর ক্রয় নয়; এটি আমাদের সংগঠনের শক্তি, ঐক্য ও অগ্রযাত্রার প্রতীক। আপনাদের অব্যাহত সহযোগিতা ও অনুপ্রেরণা আমাদের আগামী দিনের পথচলাকে আরও সুদৃঢ় ও গতিশীল করে তুলবে—ইনশাআল্লাহ। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সম্মানিত সদস্যরাই আমাদের সকল শক্তির উৎস। আপনাদের পাশে নিয়ে আমরা ভবিষ্যতে আরও বৃহৎ ও কল্যাণমুখী উদ্যোগ বাস্তবায়নে সক্ষম হবো।