বাবুল আকতার ভাংগুড়া উপজেলা প্রতিনিধি।
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৬ দুপুর ০২:১৮:২৮
ভাঙ্গুড়ায় ভেজাল দুধ তৈরির অভিযোগে এক যুবককে অর্থদন্ড ও কারাদণ্ড
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভেজাল দুধ তৈরি ও সরবরাহের অভিযোগে খাইরুল ইসলাম (১৯) নামের এক যুবককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লক্ষ টাকা অর্থদন্ড ও ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।
জানা যায়, ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়িয়া হাড়োপাড়া গ্রামের মৃত আহসাব উদ্দিনের ছেলে খাইরুল ইসলাম দীর্ঘদিন ধরে নকল দুধ তৈরি করে বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে ভাঙ্গুড়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় তাকে হাতেনাতে ভেজাল দুধ তৈরির সময় আটক করা হয়।
রাত ৯ টা থেকে রাত ১২ পর্ডন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মিজানুর রহমান। আদালত খাইরুল ইসলামকে এক লক্ষ টাকা অর্থদন্ড এবং ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
এলাকার জন সাধারণ তারা বলেন এই ভেজাল দুধ তৈরি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে। ভেজাল দুধ তৈরির কারণে এলাকার বড় মানুষ সহ ছোট শিশুদের জন্য জীবন ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে। তাই এই ভেজাল দুধ তৈরি যেনো না হয় আরো কঠিন পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ ও এসিল্যান্ড জানান, জনস্বার্থে এ ধরনের ভেজালবিরোধী ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।