নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৪৮:২৪
নতুন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হিসেবে আমিনুল ইসলামকে নিয়োগ দিয়েছে সরকার।
২৩ ফেব্রুয়ারি সোমবার সকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন তাজুল ইসলাম। অন্তর্বর্তী সরকারের সময়কালে তিনি নিয়োগ পান। তবে বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পরে দুইদিন ধরেই তাকে সরিয়ে নতুন প্রসিকিউটরের আলোচনা শোনা যায়।