মো আরিফ হোসেন চৌধুরী
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ রাত ০৭:০২:০৮
সৌদিতে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিহত ৯ প্রবাসীর মরদেহ দেশে
সৌদি আরবের রাজধানী রিয়াদের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ দেশে পৌঁছেছে। বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৪৩০ ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।
রিয়াদের অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ দেশে আনা হয়েছে। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের পাঠানো তালিকা অনুযায়ী, দেশে আসা মরদেহগুলোর মধ্যে সাতজন নওগাঁর আত্রাই উপজেলার বাসিন্দা। তারা হলেন—উদনপৈ গ্রামের মো. ফরিদ, গণ্ডগোহালী গ্রামের রুবেল প্রামাণিক, মোহন আলী, সুমন আলী ও কলিমুদ্দিন, ডুবাই গ্রামের সোহেল রানা এবং মার্কাসুন্দা গ্রামের আব্দুল জলিল সরদার।
সৌদি আরবের একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। তাদের মধ্যে পরিচয় শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ দেশে ফেরত আনা হয়েছে। বিমানবন্দরের প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
গত ৯ আগস্ট রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। নিহতদের মধ্যে শনাক্ত হওয়া ৯ জনের মরদেহ বৃহস্পতিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৪৩০ ফ্লাইটে দেশে পৌঁছায়।
সৌদি আরবের রাজধানী রিয়াদের মানফুয়া ও মুসা সানাইয়া এলাকার একটি সোফা কারখানায় আগুনের ঘটনা ঘটে। মরদেহগুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে অভিযোগ রয়েছে, কারখানার মূল ফটক বাইরে থেকে তালাবদ্ধ ছিল। ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার পর ভেতরে থাকা শ্রমিকেরা বের হওয়ার সুযোগ পাননি। এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
ঘটনার রাতে কাজ শেষে শ্রমিকেরা কারখানার ভেতরে ঘুমিয়ে ছিলেন। এ সময় আগুন ছড়িয়ে পড়লে তারা আটকা পড়েন। পরে দগ্ধ অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করা হয়। সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে পরিচয় শনাক্তসহ প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ৯ জনের মরদেহ দেশে পাঠানো হয়।
নিহতদের মরদেহ দেশে ফেরার খবরে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। বিমানবন্দরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষ হওয়ার পর মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।