নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩ মার্চ ২০২৬ রাত ০৯:২২:২১
পরিবেশের ছাড়পত্র পেলেই বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে
পরিবেশ অধিদপ্তর থেকে চুড়ান্ত ছাড়পত্র পেলেই সাভারের বলিয়ারপুরের ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের আমিনবাজার ল্যান্ড ফিলের বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হবে জানিয়েনে ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন।
মঙ্গলবার দুপুরে সাভারের বলিয়ারপুরে অবস্থিত আমিনবাজার ল্যান্ড ফিল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা জানান।
এসময় তিনি আরও বলেন, বর্তমানে দেশে জনগণের সরকার রয়েছে, মানুষের ক্ষতি করে সরকার কোন কিছু করবেনা। দীর্ঘদিন যাবত এখানে ময়লার স্তুপ রয়েছে, ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের সকল ময়লা এখানে ফেলা হয়। অনেক আগেই এই ময়লা ট্র্যাশ করে বিদ্যুৎ উৎপাদন করা যেত কিন্তু পরিবেশ অধিদপ্তরের কিছু জটিলতার কারণে তা হয়ে উঠেনি। আমরা চাইবো অত্যন্ত দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার আছে যাতে কোনভাবে আমাদের জনগনের দূর্ভোগ না হয়। জনগন ভোট দিয়েছে সরকারকে তাদের কল্যাণে কাজ করার জন্য।
এখান থেকে বিদ্যুৎ উৎপাদন হলে এখানে আর মানুষের দুর্ভোগ থাকবে না জানিয়ে তিনি আরও বলেন, সাভারের ময়লা আবর্জনা এখানে ফেলা যায় কিনা তা দেখা হবে এবং এখানকার কোন কর্মকর্তা যদি দুর্নীতি করে থাকে তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ল্যান্ড ফিল পরিদর্শনের সময় ঢাকা উত্তর সিটি করর্পোরেশনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।